হিরো আলম এখন এক আলোচিত নাম, সেটা সমালোচনাই বা আলোচনাই হোক। সামাজিক যোগাযোগের মাধ্যমে রাতারাতি তারকা বনে যান তিনি। কারো সহযোগিতা ছাড়া নিজের উদ্যোগে প্রায় ৫০০ গানের মিউজিক ভিডিও তে মডেল হয়েছেন তিনি। আজ ফেইসবুক, টুইটার, ইউটিউব খুললেই খুব সহজেই তার দেখা মেলে। আর এদিকে হিরো আলমকে টেক্কা দেবার জন্য মাথায় গামছা বেধে নেমেছেন ভিলেন ফরহাদ। ডাকনাম ফরহাদ হলেও নিজেকে ভিলেন ফরহাদ নামেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। পাবনার সাথিয়ার এই যুবকও নিজের টাকা খরচ করে বেশ কিছু মিউজিক ভিডিও, কমেডি ভিডিও নির্মাণ করেছেন। তবে অনেকেই হিরো আলমের চেয়ে ভিলেন ফরহাদকে এগিয়ে রাখছেন কারন তার নাচ, অভিনয় দক্ষতা সবই হিরো আলমের চেয়ে ভাল। আমি নিজে তার কিছু কাজ দেখেছি, আমার মনে হয় পর্যাপ্ত সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে ভিলেন ফরহাদও এদেশের তারকা হয়ে উঠতে পারে। আমার সংগ্রহে থাকা তার একটা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম।
আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন