শাকিব খান, বাংলাদেশের চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। অনেক সংগ্রাম করে চলচ্চিত্রে আসা এই নায়ক এখন দখল করে আছেন ঢালিউডের এক নাম্বার আসনই নয় বরং এক থেকে একশো নাম্বার পর্যন্ত শুধুই শাকিব খান। ঢালিউডের অন্য কোন নায়ক তাঁর ধারের কাছেও নেই। ১৯৯৯ সালে সবাই তো সুখী হতে চায় সিনেমার মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা অনন্ত ভালবাসা। স্টার তৈরীর কারিগর সোহানুর রহমান সোহান পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন ইরিন জামান। এই সিনেমা শাকিব খানকে তেমন একটা আলোচনায় নিয়ে আসতে পারেনি। কারণ সে সময় চলচিত্রের মাঠ গরম রাখতেন মান্না, রিয়াজ, ফেরদৌসের মত তারকারা। যার ফলশ্রুতিতে শাকিব খান অশ্লীল সিনেমার অনেক নায়িকাদের বিপরীতে কাজ করতে বাধ্য হন। ২০0৬ সালে কোটি টাকার কাবিন সিনেমা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়, এরপর আর থেমে থাকতে হয়নি তাকে। একের পর এক হিট সিনেমা দিয়ে তিনি হয়েছেন ঢালিউড কিং। তবে বাংলাদেশের সিনেমা হল টিকিয়ে রাখার জন্য অনেক বস্তাপচা সিনেমাও করেছেন তিনি। সম্প্রতি শিকারি সিনেমা দিয়ে শাকিব খান নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। মান্না মারা যাবার পর রিয়াজ আর ফেরদৌস বাদে কোন নায়কই তেমন সুবিধা করে উঠতে পারেনি। এখন তো এমন অবস্থা শাকিব খান ছাড়া অন্য কোন নায়ক দিয়ে সিনেমা বানালে তা নিশ্চিত লোকসানের মুখ দেখবে। শাকিব খান ছাড়া বর্তমানে যে নতুন নায়কেরা আছেন, যেমন আরেফিন শুভ, বাপ্পী, সায়মন, শিপন, কাজী মারুফ এরা কেউই অভিনয় দক্ষতাই হোক বা হিরোইজমই হোক কোনটা দিয়েই শাকিব খানের আশে পাশে নেই। এখন কথা হচ্ছে সালমান শাহের মৃত্যুর পর চলচ্চিত্রে যেভাবে অশ্লীলতা চলে এসেছিল, শাকিব খানের অবর্তমানেও কি অনুরুপ অবস্থা হবে? না, আমরা চাই শাকিব খান আমাদের চলচ্চিত্রে অনন্ত কাল থেকে দর্শকদের অনন্ত ভালবাসা নিক, এবং এই সময়ের মধ্যে চলচ্চিত্রে তার মত আরো অনেক মেধাবী নায়কের আগমন ঘটুক । শকুন চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না আর হ্যা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।

সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



