রোজ টিএসসিতে আসি । এককাপ চা খাই । পকেট ফাকা থাকলে তাও খাওয়া হয় না । বেশিরভাগ সময় হেটেই বাসায় ফিরি । কেউ জিজ্ঞাসা করলে বলি বাসে অনেক ভীর । সত্যি বলতে পকেটে টাকা কম থাকে । ফুটপাত ধরে হেড়ে গলায় গান গাইতে গাইতে ফিরি । কেউ কেউ মুখ ঘুরিয়ে দেখে । এই হানি সিং এর যুগে আমি এখনো বন্ধু কাজল ভ্রমরা,আর আমারে ছাড়িয়ারে বন্ধু কই রইলারে গাই । ইচ্ছে করে মাঝে মাঝে টিএসসি আর দোয়েল চত্তরের ফাকা কোনো যায়গায় বসে নিয়ন আলোতে স্প্যানিশ গীটার দিয়ে কোন গান গাই । ইচ্ছে করে রিকশায় তোমার পাশে বলি “তুমি আমার কবিতা হবে ?” টিএসসি থেকে দোয়েল চত্তর দিয়ে গুলিস্তান । রাস্তাটা আমার অনেক চেনা । অনেক আপন মনে হয়, এমনকি রাস্তার পাশের ডাস্টবিন গুলোকেও আপন মনে হয় । জানি শুনলে তুমি নাকি সীটকাবে । কিন্তু সত্যি । রাস্তার পাশের কুকুরগুলোও আমায় চিনে । আমি রোজ এই রাস্তায় ফিরি । ইচ্ছে করে এই সময়টাতে তোমার পাশে আমি হাটি । আর অস্ফুৎ স্বরে কথা বলি । মাঝে মাঝে এই রাস্তায় ফিরি না । রোকেয়া হলের সামনে দিয়েহাটতে হাটতে নিলখেত হয়ে ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে যাই । এই রাস্তাটা মানুষে ভরপুর । হলের সামনে ফুচকার দোকানের সামনে দাড়াই । অনেকেই আড্ডা দিচ্ছে । কপোতকপোতি আর বন্ধুরা মিলে । আমি একাই । ফুচকাওয়ালা তাকিয়ে থাকে । বাট আমার ফুচকা খাওয়ার শখ নেই, চটপটি ভাল লাগে । ঠিক রাস্তার বিপরিত পাশে বাদাম বুটওয়ালা বসে । ৫ টাকার বুট কিনি । কেউ কেউ তাকিয়ে দেখে আমাকে । কি অদ্ভুত । আমি রোজ ভাবি যদি কারো জন্য আমিও অপেক্ষা করতে পারতাম । কিন্তু অপেক্ষা করা হয়না । ফিরে আসি নীলখেত । ফুটপাত এর ধারে সব দোকানের বই দেখি । যেটা নিবেন শুধু ২০ টাকা দোকানটাতে রোজই যাই । খুব মনযোগ দিয়ে বই দেখি । খুব কম সময়েই বই কিনি । বেশিরভাগই ইংরেজি বই, যদিও বুঝতে পারিনা । আবার টিএসসিতে ফিরে আসি । বসে থাকি । হাজারো মানুষের ভীরে একাকি আমি । চারিদিকে কত মানুষ , অথচ কেউ নেই । পাশে বসা ছেলেটি সিগারেট খায় ,আমি ধুয়া সহ্য করতে পারিনা । হেটে অন্য পাশে যাই । অনেক রাত হয়ে যায় । তবু বসে থাকি ............
হাবিজাবি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৫
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।