somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে লেখাটা লিখতে নেই

২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটু আগে হোটেলে খেতে গিয়ে এক বড় ভাইয়ের সাথে দেখা । জিজ্ঞেস করলাম
ঃকি অবস্থা ভাইয়া ? আপনি হোটেলে ? ভাবি বাসায় নেই ?
ঃ ভাবি আছে বাট সে অসুস্থ
ঃ কি অসুখ বলেননিতো । আমি দেখে আসতাম ।
ঃ সব অসুখে দেখতে যাওয়া যায়না ।
ঃ বলেন কি হইছে ।
জবাবে ভাইয়া বললেন ভাবির পিরিয়ড চলছে । তাই বাইরে খাচ্ছে । শুনে ভালই লাগলো । এই সময় মেয়েদের শরীর অনেক দুর্বল থাকে । তাই এক্সট্রা ঝামেলা না করাই ভাল ।ভালই লাগলো যে ভাইয়া ভাবির প্রতি কত যত্নশীল । হঠাত ভাইয়া জিজ্ঞেস করলেন
ঃতোমার বাসায় কি ১ সপ্তাহ থাকা যাবে ?
ঃ কেন ভাইয়া ?
ঃ তোমার ভাবিতো অসুস্থ । এখন সে অপবিত্র ,নোংরা । তাই বাসায় যাইতে ঘিন লাগে । আরে দেখোনা এই জন্য বাইরে খাইতেছি ।

আমি হা হয়ে গেলাম । হঠাতই যেন মস্তিস্ক বিভ্রাট ঘটলো । একজন গ্রাজুয়েশন কমপ্লিট করা আধুনিকমনা মানুষ , একটু আগে যার প্রতি আমার মাথা নুয়ে পড়ছিলো । কি অদ্ভুত আর জগন্য চিন্তা চেতনা। কি তার মানুষিকতা । হাউ রাবিশ । এরপর বললেন
ঃ বুঝলা ভাই , মাগীদের এসব সেক্সুয়াল কথাবার্তা যারে তারে কওয়া যায় না। জিব্বা দিয়ে পানি ঝরে, তোমারে ভাল জানি আর তুমিতো একটু ডাক্টারি লাইনে আছো , তাই তোমারে কইলাম । কাউরে কইয়োনা ।
বলতে বলতে তার চোখে কেমন যেন নেশা নেশা ভাব দেখতে পেলাম । আমি বললাম
ঃ ভাইয়া এসব যাদের হয় তারা কি মাগী ?
বললেন ঃ হ্যা , মাগীগো হইবো নাকি পোলাদের হইবো । ওয়াক থু
ঃ ভাইয়া আপনার মায়ের জন্য আমার করুনা হচ্ছে অনেক ।
ঃ কেন ?
ঃ যার সন্তান তার নিজের মাকে মাগী বলে গালি দেয় তার জন্য করুনা ছাড়া আর কি ?
(ভাইয়া হঠাত ভীষন রাইগা গেলেন )
ঃ ফালতু কথা রাখো । আমার মা আমার বেহেস্ত ।
ঃ ভাইয়া আপনার মায়ের পিরিয়ড হয়েছিলো বলেই আজ আপনার জন্ম হয়েছে । আর আপনার বউয়ের এটা হচ্ছে বলেই আপনি বাবা হতে পারবেন । মাকে সম্মান করতে শিখুন । মা শুধু মা ,এর সাথে কখনো গী যোগ করবেন না ।
আরো কিছু কথা বলার ছিল , বাট কেন যেন নিজেকে নিয়ন্ত্রন করতে না পেরে উঠে চলে আসলাম ।
হোয়াট আ রাবিশ মেন্টালিটি । অবশ্য যে মানুষটি মায়ের জাতিকে অযথা গী শব্দ লাগায়ে উচ্চারন করতে পারে তার কাছ থেকে আর কি আশা করা যায় ।
পিরিয়ড কি এটা নিয়ে বলার কিছু নাই । সবাই জানে । তবু এতটুকু বলি , এটা হয় বলেই আজ আমি আপনি জন্ম নিয়েছি ।
গ্রামে মেয়েরা একই কাপর বার বার ধুয়ে অথবা না ধুয়ে ইউজ করে, তাদের ধারনা এটা খারাপ , এই কাপর স্বামী সন্তান দেখলে তারা মারা যাবে । রোজা রাখা নিষিদ্ধ হলেই লোকজন যেনে যাবে তাই রাখতে হয়, নামাজ পড়তে হয় ।
আমি অনেককেই চিনি যাদের গার্লফ্রেন্ডের সাথে ডিপ রিলেশন, এমনকি এটা ফিজিক্যাল পর্যন্ত , বাট তারা জানেনা মেয়েটার পিড়িওড এর ডেট কবে । মেয়েটাকে দেখা করতে বললে মিথ্যে অসুস্থতার দোহাই দেয়। বাট বলতে পারেনা কারন ছেলেটার মেন্টালিটি ঐ ভাইয়াটার মতই ।
গোপনে ফার্মেসীতে গিয়ে লোকজনের চোখ এড়িয়ে আস্তে করে প্যাড কিনে নিয়ে আসতে হয় । খুব লুকিয়ে রাখতে হয় , কেউ যেন জানতে না পারে । আমি বলছিনা এটা সবাইকে দেখিয়ে বেড়ানোর জিনিস , বাট এটা এমন কোন কৌতুহলের জিনিসও না । এটা মেয়েদের একটা স্বাভাবিক বিষয় । বাট এই সময়ে প্রচুর ব্লিডিং এর কারনে মেয়েরা অনেক দুর্বল থাকে । আর পিরিওডের সময় অস্বাভাবিক ব্যথা হয় , আর এটা প্রতি মাসেই । শুধু যাদের এটা হয় তারাই কল্পনা করতে পারে কষ্টটা । বাট এত কষ্ট সয়েও শুনতে হয় নোংরা অপবাদ ।
বেশ কিছু কথা লেখার ছিল । বাট কেন জানি নিজেকে নিয়ন্ত্রন করতে না পারায় লিখতে পারলাম না। শুধু এতটুকু বলি , ভাই মেয়েদের সম্মান করতে শিখুন । পিরিয়ড কোন খারাপ বিষয় নয় । এটা একটা মেয়ের অহংকার করার মত বিষয় । এটার কারনেই সে মাতৃত্বের স্বাদ পায় ।
একটা মেয়ে শুধু সেক্সসিম্বল নয় । ভালবাসা মায়া মমতা এসব একটা মেয়ের মধ্যে পাবেন । তাদের মানুষ ভাবতে শিখুন , মায়ের জাতি ভাবতে শিখুন । বলবেন সবাই মা বোন হলে বউ হবে কে ? ভাই , মানুষের বউ একজন হয় , বাট বোন অনেক মানুষকে ভাবা যায় । আর সবচেয়ে বড় কথা বউ শুধু সন্তান উৎপাদন আর ভাত রান্নার জন্য নয় । বউ আপনার অর্ধাংগী । তাকে বউ না ভেবে অর্ধাংগী ভাবুন । আপনার বোনের জন্য ফার্মেসীতে যেতে হবেনা , প্রেমিকার প্যাডটা আপনি কিনে আনুন । এতে অসম্মান নেই । বরং আপনি যখন খোলামনে তার জন্য এটা করতে পারবেন সে আপনাকে পৃথীবির সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে করবে ।
দৃষ্টিভংগী বদলান,জীবন বদলে যাবে ।
বিঃদ্রঃ শুরুতে যে ভাইয়াটার কথা বলছিলাম , তার মত অনেকেই আছে যারা এই লেখাটির মধ্যেও যৌনতা খুজে পাবে । তাদের মায়েদের জন্য করুনা ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

×