…অনেক কিছুই লিখতে ইচ্ছে করে,কিন্তু লিখতে পারি না।বিরক্তকর ক্লাসের মাঝখানে কিংবা গভীর রাতে হঠাৎ করে মনে যখন কবি ভাবের উদয় হয় তখন সামনের যে খাতাটা খোলা থাকে,সেটারই শেষ পৃষ্ঠাটা খুলে বসি লেখার জন্য।কিন্তু হাতের কলম হাতেই থেকে যায়,কিছুই লেখা হয় না(মানে লিখতে পারি না);মাঝখান দিয়ে একটা কাজই খুব ভালভাবে হয়,আর তা হচ্ছে কলমের ক্লিপ চিবানো।অবশেষে,সখেদে ‘এই ** ছাল আমারে দিয়া হইব না” বলে খাতা কলম ছুড়ে ফেলে কম্পিউটার চালু করি।কিছুক্ষন হয়তো “মুখবই” এ কাটাই বা গানের খোজঁ করি।বন্ধুর ষ্ট্যাটাসে বা কোন পোষ্টের উত্তর দেই যতটা সম্ভব ভাবগাম্ভীর্য নিয়ে,ভাবখানা এমন,আমার মত কবি আর যেখানেই থাকুক না কেন এই বঙ্গদেশে পাওয়া অত্যন্ত কঠিন একটা ব্যাপার(!!!!) কিছুটা সময় কাটে,তারপর আবার সেই নির্বোধ লেখার পোকা মাথায় কামড় মারতে থাকে।নিজেকে নিজেই প্রবোধ দেয়ার চেষ্টা করি,নিজের মস্তিষ্কের দুই পরস্পরবিরোধী অংশের মধ্যে কিছুক্ষন প্রবল দ্বন্দ্বযুদ্ধ চলার পর জয়ী হয় সেই নির্বোধ অংশটাই।নির্বোধরা একটু একগুঁয়ে হয় কিনা!! নিরুপায় হইয়ে নিজের বানানো ব্লগটায় একটু ঢুঁ মারি,কিছু ছাইপাশ লিখি।মনে বড় আশা থাকে ,কেউ হয়তো কমেন্ট করবে সেখানে।বেশীরভাগ সময়ই নিরাশ হতে হয়,কোন কোনটা প্রাচীনত্বের দিক থকে প্রাগৈতিহাসিক হয়ে গেলেও ও ব্যাটদের ভাগ্যে কমেন্ট থাকে না।কিন্তু তাই বলে আমি ত থেমে থাকি না,নিজের প্রতিভার(!!!!) সবটুকু ঢেলে দিতে চেষ্টা করি সেখানে,সবটুকু ঢালার পরে যা অবস্থা দাড়াঁয় তাতে অনেক সময় আমি নিজেই বিরক্ত হয়ে যাই।লাভ নাই,লাভ নাই……আবার সেই পুরনো গল্প,দ্বন্দ্বযুদ্ধ,সবশেষে গাধা লেখকের গাধা মস্তিষ্কের জয়……
আরো দেয়া হল এখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

