somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইভ টিজিং; মানে কি ভাই?

২২ শে মে, ২০১২ রাত ১২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইভ টিজিং; এটা তো আমাদের ভাষা নয়। দুঃখ। আমাদের ভাষা তাহলে সমৃদ্ধ নয়। বিদেশি ভাষায় বোঝানোর চেষ্টা করছি ইভ টিজিং করোনা। যারা করছে তারা আসলে জানেই না এটা কি।

ইভ টিজিং; মুক্তবিশ্বকোষ থেকে (উইকিপেডিয়া)
“প্রকাশ্যে যৌন হয়রানি, পথে ঘাটে উত্তক্ত করা বা পুরুষ দ্বারা নারী নিগ্রহ নির্দেশক একটি কাব্যিক শব্দ যা মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালে ব্যবহৃত হয়।” ইভ হচ্ছে খ্রিষ্টানদের জন্য আমরা যাকে মা ‘হাওয়া’ বলে জানি। তাহলে ইভ টিজিং মানে দাড়ালো এই মা ‘হাওয়া’ কে উত্তক্ত করা। এটা মুখে উচ্চারণ করাই তো পাপ। সেখানে এ কাজ করা কতটা জঘণ্যতম, হায়! তা যদি মানুষ বুঝতো।

এ সমস্যা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। এখন বেড়েছে যতটা না বাস্তবে তার চেয়ে বেশি বেড়েছে পত্র-পত্রিকায় আর মিডিয়াতে। কিছু দিন আগেও প্রতিদিন কোন না কোন ঘটনা পত্রিকায় আসতো। এখন আর আসে না। তার মানে কি তা বন্ধ হয়ে গেছে? তা কিন্তু নয়। আমরা আবার হুজুগে জাতি কিনা যখন যেটা পাই তার পিছনেই লেগে থাকি। তার গভীরে যাবার চেষ্টা করি না। ছোট বড় সব সমস্যাই আমাদের ইভ টিজিং মনে করে মারাত্মক ভুল করে ফেলি। যেমন একটা ঘটনা আমার মনে পড়ে, প্রথম-আলো পত্রিকায়ই প্রকাশিত, যদিও দিন তারিখ মনে নেই। যখন প্রতিদিনই এর উপর লেখা ছাপা হচ্ছে। কোন এক যুবক যোর-পূর্বক কোন এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হবার পর সেই মেয়েটিকে উক্ত যুবক অপহরণ করে তার বাড়ীতে আটকিয়ে রাখে। পরবর্তিতে মেয়েটি আত্মহত্মা করে। খুব জোড়ে-শোরে বলা হলো এবং থানায় মামলা হলো ইভটিজিং এর। হুজুগের মাথায় হলো কাজটি। মামলা হবার দরকার ছিল অপহরণ, নারী নির্যাতন, এটেম টু মার্ডার। কিন্তু হলো কি? আগেইতো বলেছিলাম মানে কি ভাই?

ঙহপব ঁঢ়ড়হ ধ ঃরসব; ংপবহধৎরড় -১
কোন ছেলে পরন্ত বিকেলে তার বারান্দায় দাড়িয়ে, তার উল্টোদিকের বাড়ীর বারান্দায় হঠাৎ আবিষ্কার একটি মেয়ে দাড়ানো। প্রথম ক’দিন শুধু দেখা। তার পর ছেলেটির হাত নারানো। কিন্তু মেয়েটি তার উত্তর দিল না। এভাবে চললো কিছুদিন। প্রতিদিন একই সময় দু’জনের দাড়িয়ে থাকা। শুরু হয় ইশারায় কথা বলা। সবসময় ঠোটে হাসি লেগেই থাকা। **(ঢ়ধঁংব)** । স্কুল / কলেজ পড়–য়া অনেক ছেলে/মেয়েদের ক্ষেত্রেই এরকম ঘটত। ওটাকে তখন আমরা বলতাম টাঙ্কি মারা। যদিও এর আভিধানিক অর্থ আমাদের জানা ছিল না বা এখনও নেই। তার পর ছেলে কর্তৃক মেয়েটিকে (ভায়া) র.ব.: বন্ধুর মাধ্যমে, প্রেম নিবেদন । উত্তরে মেয়ে র্কতৃক কিছু না বলা, শুধু মুচকি হাসা। উদ্দেশ্য নাকে দড়ি দিয়ে ঘোড়ানো। অথবা বিপরিত দৃশ্য। সমস্যা শুরু।

যেখানে আমি ঢ়ধঁংব করেছিলাম সেখানে আসি, তখন তাদের বাবা/মা কোথায় ছিলেন?

ংপবহধৎরড় -২: কখনো এরকম ঘটত; এলাকায় বন্ধুরা আড্ডা দিচ্ছে। ২/১ জন পরিচিত (চেহারায়) মেয়ে সামনে দিয়ে যাচ্ছে। কোন একজন হঠাৎ মুগ্ধ হলো তাদের কাউকে দেখে। পর দিন অন্য বন্ধুদের অনিচ্ছা সত্ত্বেও একই যায়গায় আড্ডা। আবারো দেখা। এবার চোখে চোখ পড়লো। ছেলেটির হাসি উপহার। মেয়েটির নির্বিকার থাকা। পরদিন একই ঘটনা। এবার মেয়েটির মুচকি হাসি। তারপর পূর্বের মত একই দৃশ্য। চিরকুট আদান-প্রদান। ইত্যাদি।

হয়তো তাদের মধ্যে কেউ ছিল ভাল হয়তো কেউ ছিল উগ্র। কিন্তু তার পরেও পরিবেশ ছিল শান্ত-স্বাভাবিক। কারণ কি? কারণ; ছেলে/মেয়েরা তা করত বাবা/মা’র অগচরে। উভয়ের মাঝে ছিল ভয়। বাসায় জানাজানি হলে কিন্তু . . . । ইভ টিজিং হওয়ার সম্ভাবনা ছিল না। কারণ যেখানে বসে চলছিল আড্ডা। তার চারপাশে ছিল পরিচিতজন। বাবার বন্ধুরা হাটছে / ভাইএর বন্ধুরা হাটছে / এলাকার বড় বোনেরা হাটছে। কারো না কারো চোখে ঐসব ঘটনা ধরা পড়েই যেত। সমাধান করতো গার্ডিয়ান রা। বাসায় গিয়ে কড়া-আ . . শ্বাসন অথবা বুুঝিয়ে সমাধান। একজন অন্যজনকে চিনতো ও জানতো। একে অপরের প্রতি ছিল শ্রদ্ধাবোধ। আর বর্তমানে । পাশের বাসায় কে থাকে জানা নেই।


বর্তমান সময়ের সমস্যা (আমার দৃষ্টিতে):
সামাজিক অসচেতনতা নয় বরং পারিারিক অসচেতনতা।
ভালবাসা ও বিশ্বাসের অভাব।
বাবা / মা’র সাথে সন্তানদের দূরত্ব।
নজরদারীর অভাব।
স্কুলের গন্ডি না পেরোতেই হাতে মোবাইল। / ইন্টারনেট / ফেসবুক একাউন্ট / অবাধ স্বাধীনতা / যখন তখন বাসা থেকে বের হয়ে যাওয়া কোচিং এর উদ্দেশ্যে / রাত করে বাসায় ফেরা । ইত্যাদি।

সমাধান (আমার দৃষ্টিতে)ঃ
দ্বাদশ শ্রেণীতে উঠার পূর্বে মোবাইল দরকার আছে কি? বরোজোর এইচ.এস.সি থেকে দেয়া যেতে পারে।
ইন্টারনেট অবশ্যই ব্যবহার করবে স্কুল লেভেল থেকেই কিন্তু সেটা হতে হবে বাবা / মা’র সামনে। তার মানে এই নয়; আমার সামনে বসে ইন্টারনেট ব্যবহার করো। কম্পিউটার রাখবোই এমন স্থানে যাতে করে লুকানোর কোন উপায় নেই। রুম থাকুক আলাদা যদি দরকার থাকে। কিন্তু, কম্পিউটার কমনরুমে।
ফেসবুক একাউন্ট; হড়ঃ ধষষড়বিফ নবভড়ৎব ভরহরংয ঐ.ঝ.ঈ.।
বন্ধু / বান্ধব থাকা খুবই জরুরী। তবে তাদের সাথে আমাদেরর পরিচয় এবং কিছুটা হলেও শখ্যতা থাকা জরুরী। সাথে তাদের বাবা/মা’র সঙ্গে।
সন্তানদের ভালবাসতে হবে শুধু অন্তরে নয়। তাদের প্রতি তা প্রকাশ করা জরুরী। ংধু ও ষড়াব ুড়ঁ. (ধহফ সধশব রঃ ধ যধনরঃ). কথা বলতে হবে অনেক। জীবন সম্পর্কে। মনুষত্ব সম্পর্কে। সর্বপরি ধর্মীয় শিক্ষা।
সময় (য়ঁধষরঃু ঃরসব) দিতে হবে ।
মানুষ কে মানুষ ই ভাবতে হবে। বুয়া’র ছেলের সাথে কথা বলা নিষেধ কিংবা দারওয়ানের ছেলের সাথে খেলা যাবে না এরকম যেন না হয়। সন্তান কোথায় যাচ্ছে। কোচিংএর নাম করে অন্য কোথাও গেল কিনা। খেয়াল রাখা জরুরী। তাই বলে গোয়েন্দাগিরি নয়। নয় সন্দেহ। আর মেয়েদের ক্ষেত্রে ষ্টার প্লাস অথবা সনি কেটাগারির ড্রেস পরা থেকে বিরত রাখতে হবে। মনে রাখা জরুরী, এটা বাংলাদেশ। ইন্ডিয়া কিংবা, ইংলেন্ড নয়। আমরা প্রতিযোগীতায় না যাই। অমুক সাহেবের ছেলে মোবাইল ব্যবহার করছে বলে আমার সন্তানকেও দিলাম। সবশেষে বলবো: ঋবধৎ অষষধয.
“তোমার সম্পতি ও সন্তান তোমার জন্য পরীক্ষা, আখেরাতের জন্য”-আল-কোর’আন । আমরা ভাল শিক্ষা দিব তাহলেই তো তারা ভাল মানুষ হবে। ভাল মানুষ হওয়াটা জরুরী। তাহলেই, তথাকথিত ইভ টিজিং প্রতিহত করা সম্ভব। আগে তো নিজেকে ঠিক করি! টি শার্ট পরিয়ে মেয়েকে বাইরে পাঠাবো, তারা তো ইভ টিজিং করবেই। মার্জিত ড্রেস পরিয়ে বের হতে দেই তাহলে অন্তত ৮০% ইভ টিজিং বন্ধ হবে। কারন যারা তা করছে, তারা অল্পশিক্ষিত / অশিক্ষিত পরিবার থেকে।
এ তো গেল শহরের কথা। গ্রাম / মফস্বল থেকে পর্নগ্রাফ ভিসিআর / সিডি ব্যবসা সম্পূর্ণ রুপে বন্ধ করা আবশ্যক । কারণ তাদের বাবা/মাকে সচেতন করা সম্ভব নয়। কারণ তারা শিক্ষা বঞ্চিত। আর আমরা শহরবাসি নিজে সচেতন হই। পরিবারকে সচেতন করি। তাহলেই না সমাজ পরিবর্তন হবে।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১২ রাত ১২:৪৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×