somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনিস৫১
অধ্যয়ন মনুষকে সম্পূর্ণ করে তোলে, আলাপ-আলোচনা তাকে প্রস্তুত করে এবং লেখালেখির দ্বারা হয়ে ওঠে সঠিক - ফ্রান্সিস বেকন

বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (৫) :- গ্রিক একেশ্বরবাদ

১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রিক একেশ্বরবাদের অন্যতম প্রবক্তা "জেনোফেনস" (Xenophanes of Colophon) ধারনা করা হয় তিনিই প্রথম

তাঁর মতে " ঈশ্বর এক; স্থির, অপরিবর্তনীয় এবং চিরকালীন "


জেনোফেনস(আনুঃ৫৭০-৪৭৫ খ্রিঃপূঃ)

জেনোফেনস সম্বন্ধে খুব কমই জানা যায়, যা জানা গিয়েছে তা হলো বিভিন্ন লেখকদের বিবরণ থেকে, তন্মধ্যে ডাইওজেনিস ল্যরটিয়াস , ক্লেমেন্ত অভ আলেকজান্দ্রিয়া প্রমুখ উল্লেখ্যযোগ্য এবং স্বলিখিত বিচ্ছিন্ন কতক রচনা ।

তিনি বলেন, যদি গবাদি পশু, ঘোড়া আর সিংহের আমাদের মতোই থাকতো হাত এবং আমরা যেমন আঁকি ঠিক তেমনি পারতো আঁকতে, তবে ঘোড়া ঈশ্বর আঁকত ঘোড়ার মতন, গবাদি পশু তাঁর নিজের মত আর সিংহের ঈশ্বর ঠিক সিংহের তাঁর মত।[ক্লেমেন্ত অভ আলেকজান্দ্রিয়া উল্লেখিত

অন্যত্র [ডায়েল ক্রান্তজ থেকে]
"ইথিওপিয়ানরা বলে ঈশ্বর ও দেবতারা তাদের মতো নাক বিশিষ্ট এবং কালো আর থ্রাসিয়ানরা বলে উজ্জ্বল বর্ণের আর লাল চুলের"।
এভাবে মানুষের খেয়াল-খুশি ও মর্জিমাফিক সৃষ্ট ধর্ম তত্ত্ব,বিশেষত তৎকালীন গ্রীসের হোমার হেসিয়ড কর্তৃক বর্ণিত অর্ধমানব সদৃশ ও মানবিক বৈশিষ্ট্যের দেব-দেবী সমূহের তীব্র বিরুধিতা করেন। তাঁর মতে "দেবতাদের সম্বন্ধে এমন সব ধারনার উল্লেখ করা হয়েছে যা মানুষের ক্ষেত্রেও চরম নিন্দনীয় ও জঘন্য কাজ।যেমনঃ চৌর্যবৃত্তি, ব্যাভিচার ও পারষ্পরিক প্রতারণা ।"[সেক্সটাস এম্পিরিকাস বর্ণিত]



এক্ষেত্রে তাঁর মত "কিন্তু স্রষ্টা একজন ,যিনি মানুষ এবং সমস্ত দেবতা থেকেও শক্তিমান আর কোনো ভাবেই মরণশীলজীবের মতো নন; না দৈহিক না মনোগত।" [জেলার কর্তৃক]
মানুষের জ্ঞান ও বোধগম্যতার সীমাবদ্ধতায় দৃষ্টি আরোপ করে তিনি বলেন " মানুষ পারে কিছুটা জানতে, পূর্ণাঙ্গভাবে নয়" এছাড়াও তিনি মত দেন "এবং অতি অবশ্যই মানুষ পরিষ্কারভাবে সত্য সম্পর্কে জানতে পারে না, কেউ নেই যিনি দেখেছেন কিংবা জানেন ঈশ্বর সম্বন্ধে, এমন কি সর্বোৎকৃষ্ট ক্ষেত্রে যেমন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষয়ে বলতে পারবে অতি অল্পই" [এখানে]
এজন্য তাঁকে অজ্ঞেয়বাদী কিংবা সংশয়বাদী বলা যায়।


(ভুল-ত্রুটি নিজগুণে ক্ষমা করবেন, এবং ভুল-ত্রুটি কেউ উল্লেখ করলে যথাসম্ভব সংশোধন করে নেব)
আরো জানতেঃ ১)জেনোফেনস ২)জেনোফেনস ৩)জেনোফেনস


পূর্ববর্তী পোস্টঃ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (১) :- পানি বা জল তত্ত্ব
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(২) :- অসীম বা সীমাহীনতা তত্ত্ব
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ(৩) :- বায়ু মতবাদ
বিভিন্ন তত্ত্ব ও মতবাদ (৪) :- সংখ্যা মতবাদ


সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

×