somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড?

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ আসলেই কেন সুইসাইড করে! জীবনের উপর কতটা বিরক্ত হলে একজন মানুষ নিজেকে হত্যা করতে পারে!
ঐ মানুষগুলোর অনুভূতিগুলো অনুভব করা খুব কঠিন। তবে অনেক চেষ্টা করছি জানার জন্যে। শ’খানেকের মতো সুইসাইড নোটও পড়েছি। তবে একটা কাগজের লেখা দিয়ে মানুষের হৃদয়ের গভীরতা জানা খুব সহজ না। মানুষগুলো যখন সহ্যের শেষ রেখায় পৌঁছে যায়, চারপাশের মানুষগুলোর আচরণও যখন আর স্বাভাবিক মনে হয় না ঠিক তখনই তার মাথায় মৃত্যুর এই চিন্তা চলে আসে। তারা তখনই ভাবতে শুরু করে মৃত্যু সবকিছুর সমাধান করে দিবে। এই ‘নেগেটিভ’ চিন্তা মাথায় চলে আসলে সেটা অবশ্যই শেষ পরিণতি দেখিয়ে ছাড়ে। ‘নেগেটিভ’ কিংবা খারাপ চিন্তা আমাদের মস্তিষ্ককে বেশি আকৃষ্ট করে।
আপনি কখনও খেয়াল করছেন কিনা জানি না-
আমাদের রাস্তাগুলোর পাশে প্রায়ই লিখা থাকে ‘এখানে ময়লা ফেলা নিষেধ’ কিন্তু মানুষজন ময়লা দিয়ে সেই সাইনবোর্ডটি সবার আগে ঢাকে। আজকে রাস্তায় বের হলে কয়েক জায়গায় দেখবেন। আমি যদি এখন আপনাকে বলি চোখ বন্ধ করে দুই মিনিট আপনার বাবার কথা কখনোই চিন্তা করবেন না কিংবা চোখ বন্ধ করে আপনার বাবার চেহারা একবারও কল্পনা করবেন না। আমার বিশ্বাস আপনি পারবেন না। কারণ আমাদের মস্তিষ্ক এই এই ‘নেগেটিভ’ চিন্তাগুলোকে বিশেষভাবে দেখে। আর এজন্যই কেউ একবার সুইসাইড করার সিদ্ধান্ত নিলেই, মস্তিষ্ক তাকে দিয়ে সেটা করিয়ে ছাড়ে।
এবার ধরে নিলাম আপনার জীবনে অনেক সমস্যা। খুব কাছের মানুষটাও আপনার সাথে ভালো ব্যবহার করছে না। তাই আপনি সুইসাইড করার সিদ্ধান্ত নিলেন। ঐ মানুষটাকে শিক্ষা দেয়া কিংবা বোঝানোর জন্যে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। আপনি যথারীতি নিজেকে হত্যাও করে ফেললেন। আর এখন ঐ মানুষটিও নিজের ভুল বুঝতে পেরেছে। এখন আপনার জন্য চোখের জল ফেলে। আপনার শূন্যতা খুব গভীরভাবে অনুভব করে।
তবে লাভ কি!
আপনি তো এসবের কিছুই দেখতে পারলেন না!
আপনি যে তাকে কতটা ভালোবাসতেন তা হয়তো সে বুঝতে পেরেছে তবে আপনি তা কখনোই জানতে পারলেন না। কারণ আপনি তো মাটির নিচে।
আপনার মরার পর মানুষটা একসপ্তাহ খুব দুঃখ করলো। তবে আমাকে বিশ্বাস করুন মানুষটি আবার স্বাভাবিক হয়ে যাবে; ঠিক আগের মতোই। আমি বুকে হাত দিয়ে এটা বলতে পারি কারণ মানুষের ধর্মই এমন। আপনার বাবা-মা কিংবা পরিবারের অবস্থার কথা বাদই দিলাম। তবে যে মানুষ দুজন না থাকলে আপনি পৃথিবীতে আসতেই পারতেন না; সুইসাইড তো অনেক দূর! মরার আগে অন্তত একবার তাদের কথা একবার চিন্তা করে নিবেন। তাঁরা তো আপনাকে নিজ হাতে মরার জন্যে জন্ম দেয়নি!
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×