somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সত্য-মিথ্যা

১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুকে চোখের সামনে যা আসে, সবকিছুই শেয়ার করা আমাদের একটা স্বভাবে পরিণত হয়ে গেছে। মনেহয় এই জিনিসটা শেয়ার না করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।
আপনারা নিজেদের টাইমলাইনে যা খুশি পোস্ট বা শেয়ার করার অধিকার রাখেন। এতে আপনাদের পূর্ণ অধিকার আছে। তবে যে জিনিসটা আপনি শেয়ার করছেন আদৌও সেটা সত্য কিনা অন্তত সে বিষয়টা নিশ্চিত হয়ে নিবেন।

আমরা বাঙালিরা অনেক আবেগপ্রবণ একটা জাতি। এটা আমাদের সমস্যা না। বরং আমাদের জিনগত কারণেই আমরা এমন। কেউ একজন আবেগ নিয়ে কিছু লিখলেই সেটা দেখে আমাদের চোখে জল চলে আসে। চোখে জল আসার আগে অন্তত জেনে নিবেন আসলেই ব্যাপারটা সত্যি কিনা।

দেশের সংকটপূর্ণ সময়ে মিথ্যা জিনিসের ছড়াছড়ি যেন একটা ট্রেন্ডে পরিণত হয়েছে। সবাই চায় সে স্পটলাইটে আসুক। দেশের সবাই তাকে চিনুক, জানুক। এজন্য মিথ্যা আর আবেগ মিশিয়ে সত্যের মাথা খেয়ে নিচ্ছে। তাই যেসব জিনিস শেয়ার দিচ্ছেন, একটু বুঝেশুনে দিবেন।

সেদিন দেখলাম একলোক রক্তে চেয়ে একটা পোস্ট দিয়েছিল। আরেক লোক সেটা শেয়ার দিল। মজার ব্যাপার হলো রক্ত চেয়ে পোস্ট দেওয়া হয়েছিল ২০১৩ সালে। আর মানুষটা শেয়ার দিল ২০২০ সালে। এবার চিন্তা করে দেখুন আমাদের দেশে একটা পোস্ট কতবড় প্রভাব বিস্তার করে। যে মানুষটা ২০১৩ সালের পোস্ট ২০২০ এ এসে শেয়ার দিল, তার যে সত্য-মিথ্যা যাচাইয়ের জ্ঞান নেই এটা নিশ্চিত।
আর এখন যদি শিক্ষিত মানুষ হয়েও আপনি কোন ভুল তথ্য শেয়ার করেন, সেটার প্রভাব কি রকম হতে পারে সেটুকু অন্তত আন্দাজ করতে পারছেন।

সবকিছু শেয়ার করার আগে নিজে সত্যটা জেনে নিবেন। আরেকজন শেয়ার করেছে মানেই সেটা সত্যি হয়ে যাবে এমনটা না।

ভালো এবং সত্য সবকিছু অবশ্যই শেয়ার করবেন। এতে সবার উপকার হবে। তবে অন্তত ইতালির স্কুল বন্ধের ঘোষণার স্ক্রিনশট নিয়ে একে অন্যকে জিজ্ঞেস করবেন না, "দোস্ত এটা কি সত্যি?"
অন্যকে আপনার এই জিজ্ঞেস করাটাই একধরনের ভাইরাল। এটা না করে যদি নিজে একটু খোঁজ খবর নিতেন তাহলে ঐ মিথ্যা গুজব সবার মাইডে তে যেত না।

সত্যটা নিজে জানতে চেষ্টা করুন। তা না হলে আবার কোন এক মহাপুরুষ বলবে- "দেশের এই তাপমাত্রায় করোনা ভাইরাস বাঁচতে পারবে না।" আর গোটা জাতি সেটা বিশ্বাস করতে শুরু করবে।

আল্লাহ সবাইকে ভালো রাখুক।
পৃথিবীকে রক্ষা করুক।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২০ রাত ১১:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×