somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাই আপনি বেশি কথা বলেন !!! ( সাতকাহনীয় ক্যাচাল ০৪ )

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বউ বাইরে গেছে, সম্ভবত মার্কেটিংয়ে; স্বামী বেচারা অস্হির, বউ ফোনটাও ধরছে না। বৌ কলিং বেল টিপে ঘরে ঢুকল আর স্বামীও ঝিকে দিল ডাক। এই, এটা কি চা বানিয়েছিস? সারাদিন টো টো করে ঘুরলে চায়ে চিনি দেয়ার কথা মনে থাকবে কিভাবে, বলে দিল এক থাপ্পড়।
স্বামী অফিসে যাবে, অখচ বৌ তখনও ঘুমে। স্বামীকে যে একটু জিনিসপত্র এগিয়ে দেবে, বা নিদেনপক্ষে বিদায় সম্ভাষণটুকু জানাবে তারও বালাই নেই। রান্নাঘরে ঝিটা একটু ধীরগতিতেই গতরাতের এঁটো প্লেট ধুচ্ছে। স্বামী একেবারে রেগেমেগে একটা লাথি লাগিয়ে চেঁচিয়ে বলে, এভাবে ঝিমালে হবে? আমার ঘরে সকাল সাতটার আগে ঘুম থেকে উঠতে হবে। পড়ে পড়ে ঘুমানো চলবে না। নইলে বের করে দেব লাত্থি মেরে। বউ এসে বলে, আমাকে কিছু বললা তুমি? স্বামী গদগদ টাইপস একটা হাসি ঝুলিয়ে বলে, তা কি হয় কখনো জান; আমি তো সখিনারেই বললাম…..


> অগণিত সভা সেমিনার মানববন্ধন মিছিল মিটিং সব বেকার।
~ ন্যায়বিচারের জন্য ওইটুকু স্যাক্রিফায়েস তো করতেই হয়, ম্যান।
> ছেলেটার তো কোনো দোষ ছিল না!
~ সেটা বিচারের জন্য আদালত আছে।
> আইন তো অন্ধভাবে একপেশে বিচার করছে!
~ আইন তার নিজস্ব গতিতে…
> তাহলে এই যে সাগর রুনি, বিশ্বজিৎ, কিংবা রাজীব কিংবা দীপ?
~ তদন্ত চলছে। যথাসময়ে…
> আর একের পর এক ধর্ষণ?
~ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি…
> হলমার্ক কিংবা ডেসটিনি কেলেংকারী, কিংবা ওই ওয পদ্মাসেতুর কোটি টাকা?
~ ভাই আপনি বেশি কথা বলেন।


হ্যাঁরে ভাই, আমরা আজকাল বেশিই কথা বলি। কি করব! আমরা তো আর চোখে দেখে মুখে লুকোতে শিখিনি। হ্যাঁ ছেলেটা অপরাধী। তবে তার মূল অপরাধ হল তার পিতা কোনো মন্ত্রী বা উচ্চপদস্হ আমলা না। তার অপরাধ সে দশ ট্রাক অস্ত্র মামলার আসামী কিংবা অস্ত্র হাতে শোডাউন দেয়া ক্যাডার না। যদি তা হত তাহলে তাকে আজ এইদিন দেখতে হত না। তার কেসও কোর্টে ওঠার আগেই পেয়ে যেত জামিন।

আইনের দৃষ্টান্ত স্হাপন করছেন ছেলেটাকে গিনিপিগ বানিয়ে?
মনে রাখবেন, ঝিকে মেরে যতই বৌকে শেখান বৌ তো শুধরাবে না ঠিকই, তবে কোন না কোনদিন ঝি-ই উল্টো জেগে উঠতে পারে।
আর আমরা আজো সেদিনেরই স্বপ্ন দেখি ।

‎#সাতকাহনীয়ক্যাচাল
ফেসবুক প্রোফাইল
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×