somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাতকাহনীয় ক্যাচাল‬ ~ ১৮ এপ্রিল,২০১৩

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চুইংগাম প্রথমদিকে চিবাইতে বেশ মজাই লাগে। কেমন যেন একটা রসালো রসালো টাইপসের ভাব হয় মুখে। এখন আবার বিভিন্ন ফ্লেভার দিয়া সেই ভাবটারে একপ্রকার আধ্যাত্মিক পর্যায়ে তুলিয়া ফেলা হইসে। অবশ্য আমি যে সেই ভাবখানার জন্যই চুইংগাম চিবাই সেইটা কিন্তু না। এই যেমন এখন যেইটা চিবাইতেসি সেইটার চিবানোর মেয়াদকাল এই নিয়া প্রায় ঘন্টাচারেক হইল। এখন সেইটা থেইকা কোন ফ্লেভার তো বাইর হইতেসেই না, বরং কেমন যেন জুতা চিবাইতেসি টাইপসের একটা ভাব হইতেসে। তবু আমি সেটাই চালাইয়া যাইতেসি অনবরত, একখানা বিশেষ উদ্দেশ্যে; উদ্দেশ্যখানা আর কিছুই নয়, স্রেফ বউয়ের বিরক্তি উৎপাদন। বউ ক্যান জানি আমার এই কাজখানা মোটেই সাপোর্ট করিতে পারেনা, বরং আমারে উলটা যা তা- কিছু না কিছু শুনাইয়াই দেয়। তবু আমি প্রতিবারই অবধারিত ভাবেই কাজখানা করি। এখনও বউ ভুরু কুঁচকাইয়া আমার দিকে তাকাইয়া আছে, বেশ বুঝিতেসি মনে মনে কিছু পাকাইতেসে। তাই আগ বাড়াইয়া আমিই শুরু করিলাম-

: কিছু বলবা? (চিবানো চলিতেসে)

: কখন শেষ হইবে? (চোখেমুখে দারুণ বিরক্তির ভাব ফুটাইয়া)

: কি শেষ হইবে। (বুঝিয়াও ছ্যাবলামি করিতেসি)

: এই যে তোমার বিখ্যাত জাবর কাটা। গরু ছাগলেও তো মনে হয় এত মনোযোগ সহকারে ঘাস চিবায় না। (বড়সড় ধাক্কা খাইলাম, আক্রমণটা বেশ জোরেশোরেই হইসে! বড়ই অপমানজনক)

: আরে মোটে তো শুরুই হইল, আইজ আবার সেলিব্রেশনের দিন কিনা… (চুইংগামটারে জিভ দিয়া ঠেইলা মুখের ডান পাশ থেইকা বাম পাশে নিলাম)

: সেলিব্রেশন! কিসের!!

: ওমা, জাননা তুমি? অবশেষে আইজ এত্তদিন পর আমাগো জামাতীগুলার শুভমতি হইসে।

: ওমা! কুত্তার ল্যাজ আবার সোজা হয় ক্যামনে!

: কুত্তা আইল কোত্থেইকা!

: ওই হইল, ওগো ডিফারেন্স আর তেমন কি? (বইয়ের চোখেমুখে স্পষ্ট বিরক্তি)

: যাই হোক, আইজকার কামডা অন্ততঃ সেইরকম হইসে। (চুইংগাম বাম থেকে ডান, ডান থেকে বামে ঘুরতাসে, চিবানো অফ)

: কোনটার কথা কও?

: ওমা, শুনো নাই! আইজ রথযাত্রা উপলক্ষে ওরা দুইঘন্টা হরতাল অফ দিসে।

: ও এই কথা! (বউ হতাশ স্বরে একখানা দীর্ঘশ্বাস ছাড়িল! হেতু পরিষ্কার হইল না)

: ভাল হয় নাই কামডা? (চুইংগামটায় একটা কামড় দিলাম, এখন তিতা লাগতেসে ওইডা, কথা শেষ কইরাই ফালাই দিমু)

: এই তো তোমাগো প্রবলেম, খালি ওপরেই দেখ। ভেতরে আর দেখ না। (বউ দেখি ক্ষেপসে!)

: … (চুপ করিয়া থাকাই এই মূহূর্তে জ্ঞানীর কাজ)

: আরে যদি হিন্দুদের অনুষ্ঠানের কথাই চিন্তা করিবে তো দুইঘন্টা ক্যান, আজকের দিনটারেই ছাড় দেয় নাই ক্যান? রথযাত্রার অনুষ্ঠান তো আর দুই ঘন্টার না! আচ্ছা ওইটাও বাদ দাও, এই যে রোজার মাসে টানা চারদিন হরতালের কারণে যাদের রুটি রুজি বন্ধ হইল এই হরতাল ডাকা পাবলিকগুলা কি একবারও ভাবসে এই দিন আইনা দিন খাওয়া মানুষগুলা সারাদিনের রোজার পর ইফতারের টাকা পাইব কই? যারা নিজের ধর্মের মাইনষের পরোয়াই করে না হেরা ভাববো পরের ধর্ম নিয়া!
আরে হেরা বুঝসে যে সামনে নির্বাচন, এখন একটু তেল-ঘি মালিশ দিলে একটু জনসমর্থন, আর কয়টা ভোট বেশি পাওয়া যাইবো; আর এমনিতেও হরতাল তো যা করার করা হইসেই, দুইঘন্টা না করলে কিইবা হইবো! তারচে জনসেবাও হইল চাইরদিন খাটনির পর কর্মীগুলাও একটু ঘরে গিয়া ইফতার করিতে পারিল। একঢিলে সবপাখি খালাস। এই চাল বাঙালি মাথায় ক্যান যে ঢুকেনা, এখন তো বাঙালির মাথায় যে কেউ হাত বুলাইলেই বাঙালি তাতেই লেজ নাড়ে !!!

মাননীয় আদালত, আমি যে স্পীকার হইলাম সেকথা আর বলিয়া লাভ নাই। শুধু বলি এরই ফাঁকে জুতার স্বাদসমেত চুইংগামখানা কখন যে আমার হাঁ হইয়া যাওয়া মুখ বাইয়া গলায় নামিয়া গেসে টেরও পাই নাই !!!

অংকনের সাতকাহন
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×