somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলাই দিদিমণি... ...

০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেলাই মেশিনের আওয়াজ শুনলে আজকাল স্বপ্নার মাথা ধরে। অথচ শুধু স্কুলের সময়টা ছাড়া জেগে থাকা দিনের প্রায় সারাটা সময়ই ওকে এই শব্দটাই শুনতে হয়। এখনও মেশিনটা সমান তালে চেঁচিয়েই চলেছে। মাঝে মধ্যে ইচ্ছে করে- মেশিনটা তুলে মোড়ের ময়লা বাক্সে ফেলে দিয়ে আসে। কিন্তু, ওই ভাবা পর্যন্তই, ও ভাল করেই জানে ওই মেশিন একদিন না চললে ওদেরকে উপোস করেই থাকতে হবে।

মা পারেও! সারাটা দিন মেশিন চালিয়েও যেন ক্লান্তি নেই। যদিও স্বপ্না জানে মার বানানো লাল নীল জামাগুলোর একটাও ওর জন্য নয়। ওগুলো সব দুদিন পরপর হাশেম চাচা এসে নিয়ে যাবে, আর দুদিন পরপর মা ঠিক ওইসময়ই বোধহয় একটু হাসে। বাবা ওদেরকে ফেলে চলে যাওয়ার পর থেকে এছাড়া আর কখনোই ও মায়ের মুখে হাসি দেখেনি।

আগামীকাল ঈদ! অথচ স্বপ্না ভাল করেই জানে প্রতিবারের মত এবারও ও নুতন জামা পাবেনা। মা ওকে পুরনো জামা বের করে দিবে আর প্রতিবারের মতই স্বপ্না চোখমুখ ফুলিয়ে কাঁদতে কাঁদতে বিছানায় পড়ে থাকবে। একসময় ও ঘুমিয়েও পড়বে। আর স্বপ্নে দেখবে বান্ধবীদের সাথে সেও নুতন জামা পড়ে ঘুরছে, হাসছে, খেলছে।

আগে স্বপ্নার রাগ হত খুব। ভাবত পালিয়েই চলে যাবে যেদিকে খুশি। এখন শুধু কাঁদে, আবার চোখ মুছে হেসে মায়ের কাছে যায়। বসে মায়ের মেশিন চালানো দেখে। সে এখন ক্লাস ফোরে উঠেছে, অনেক বড় হয়ে গেছে! ও মায়ের কষ্ট বোঝে। বোঝে মা কেন সারাদিন এভাবে মেশিনের সাথে বেঁধে নিয়েছে নিজের জীবন।

তবু ওর চোখে ভাসতে থাকে- কাল সুমি, মুন্নি, টুম্পা ওরা সবাই ঘুরবে। স্বপ্নার আবার কান্না পায়। ও তাড়াতাড়ি ওপরের দিকে তাকায়, চোখের পানি যেন গড়িয়ে না পড়ে সেদিকে অনেক খেয়াল ওর, ও এখন অনেক বড় হয়েছে না!

: স্বপ্না…
: কও মা
: ওপরে কি দেহস?
: টিন দেহি মা…
: ওমা টিনে দেহার কি আছে? ফুটা গুনস?
: না মা, এমনিই দেহি…

জমিলা সবটাই বোঝে। মেয়ের অভিনয়টুকুও। কিন্তু করার কিছু নেই। হাশেম মিয়া টার্গেট ধরে দিয়ে যায়। টার্গেট মত সেলাই অর্ডার কমপ্লিট করতে না পারলে কন্ট্রাক্ট ক্যান্সেল। অন্য ঠিকাদারদের পেমেন্ট ভালো না। স্বভাবও ভালো না, গায়ে হাত দিতে চায়। কালকের মধ্যে জামাগুলো ডেলিভারী দিতে হবে। জমিলা বেগম আরো তাড়াতাড়ি হাত চালায়। মেয়েটা ওপর দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে!
হাতের কাজ শেষ জমিলা বেগম মেয়েকে ডাকেন…

: স্বপ্না… ও স্বপ্না… ওঠ
: কি অইছে মা?
: খাবি না?
: খিদা নাই মা…
: খিদা নাই কইলে অইব? যা আয়নায় গিয়া দেইখা আয় মুখখানা শুকাইয়া ক্যামন অইছে
: দেখা লাগবো না মা, কিসু অয় নাই…
: আরে যা না তুই, আমি কইসি একবার দেইখাই আয়।
: উঠতে মন চায় না মা…
: যা কইলাম

স্বপ্না ঘুম জড়ানো চোখে হাঁটি হাঁটি পায়ে আয়নার দিকে যেতে থাকে। জমিলা জানে আয়নার সামনে যেতেই স্বপ্নার চোখ থেকে ঘুম উড়ে যাবে। ও খুশিতে লাফিয়ে উঠে দৌড়ে এসে জমিলার গলা জড়িয়ে ওর পড়নের জামাটা দেখিয়ে বলবে- মা… সত্যি এইটা আমার জন্য !!!


জমিলার হাত চলতে থাকে মেশিনে। একটা জামা আরও বেশি সেলাতে হবে আজ। রাত বাড়তে থাকে… স্বপ্না তখনও আয়নার দিকে চেয়ে চেয়ে নিজেকে দেখে হাসছে। জমিলার ঠোঁটেও হাসি!
মেশিন চলছে রাতের সাথে পাল্লা দিয়ে। হাই তোলে জমিলা, তবু হাত দুটো তার রঙিন সুতোয় জোড়া দিয়ে চলে দুটো জীবন… … ।।


সেলাই দিদিমণি / সাতকাহন
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×