রাফ খাতা ০১
২১ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জহিরের পকেটে একটা হাত ঢুকেছে। সে টের পাচ্ছে হাতটা তার মানিব্যাগটা নিয়ে টানা হেঁচড়া শুরু করেছে। হাতের মালিক যতটা সম্ভব মোলায়েমভাবেই কাজটা সম্পাদন করতে চাচ্ছে, যদিও জহির সবই টের পাচ্ছে। বোধহয় লাইনে নতুন। জহির জানে কাজটা ছেলেটার জন্য খুব একটা সহজ হবেনা। তার পকেটের চেয়ে মানিব্যাগটা ভালই স্বাস্হ্যবান। টাকার চেয়ে বেশি কাগজে ঠাসা। পেপার কাটিং, ভিজিটিং কার্ড আর চিরকুটে ভর্তি। চিরকুটই বেশি; নিপার চিরকুট। মেয়েটা প্রতিবার দেখায় একটা করে চিরকুট ধরিয়ে দিত। মেয়েটা চলে গেছে, চিরকুটগুলো নিয়ে যেতে ভুলে গেছে। এখন এগুলো রাখারও প্রয়োজন নেই, ফেলে দিতেও মায়া লাগে। মানিব্যাগে অবশ্য আজ পুরো মাসের বেতনটাও আছে জহিরের।
বাসটা থেমেছে। তখনই জহির ঝট করে মানিব্যাগটা বের করে ছেলেটার হাতে গুঁজে দিয়ে বাস থেকে নেমে যায়। পেছন ফিরে জহির দেখে কিশোর ছেলেটা বাসের জানালা দিয়ে মুখ বের করে অবাক চোখে তাকিয়ে আছে। বাসটা চলতে শুরু করেছে।
যাক, চিরকুটগুলোও হারিয়ে গেল… নিপার মতন !!!
সাতকাহন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর...
...বাকিটুকু পড়ুনগানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন