somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবীন্দ্রিক ক্যাচাল !!!

০৬ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সিকিউরিটিঃ আরে ভাই, কই যান!
বৃদ্ধ ব্যক্তিঃ কেন ভাই, ভেতরে।
সিকিউরিটিঃ ভেতরে যাওয়া যাবে না। ভেতরে বড় অনুষ্ঠান চলতেসে।
বৃদ্ধ ব্যক্তিঃ তাতে কি!
সিকিউরিটিঃ ভেতরে সব গণ্যমান্য মানুষ আসছে। ওইখানে গিয়া তাদের ডিস্টার্ব করা নিষেধ।
বৃদ্ধ ব্যক্তিঃ সে কি! ডিস্টার্ব করব কেন?
সিকিউরিটিঃ আমার এইসব চেনা আছে। কোনমতে ভেতরে ঢুইকা তারপর হাত পাইতা দু’চার পয়সা কামানের ফন্দি!
বৃদ্ধ ব্যক্তিঃ ছি ছি! আপনি চেনেন আমাকে?
সিকিউরিটিঃ আপনে কি মিনিষ্টার?
বৃদ্ধ ব্যক্তিঃ না।
সিকিউরিটিঃ আপনে কি কোন এম.পি?
বৃদ্ধঃ না।
সিকিউরিটিঃ আপনার মামা, চাচা পোলাপান কেউ সরকারি সচিব আমলা?
বৃদ্ধঃ না।
সিকিউরিটিঃ আপনার চৌদ্দগুষ্টির কেউ পুলিশে আছে?
বৃদ্ধঃ না।
সিকিউরিটিঃ ছাত্র রাজনীতিতে?
বৃদ্ধঃ কেউ নাই।
সিকিউরিটিঃ তাইলে মিয়া আপনেরে চিইন্যা আমার কাম কি?
বৃদ্ধ ব্যক্তিঃ আমি রবীন্দ্রনাথ।
সিকিউরিটিঃ কোন নাথ?
বৃদ্ধঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
সিকিউরিটিঃ গেট পাশ আছে?
রবি ঠাকুরঃ কিসের গেটপাশ?
সিকিউরিটিঃ অনুষ্ঠানের।
রবি ঠাকুরঃ না নাই।
সিকিউরিটিঃ তাইলে দশ হাজার।
রবি ঠাকুরঃ কিসের দশ হাজার!
সিকিউরিটিঃ কিসের আবার, টিকিটের! কনসার্ট দেখবেন না!
রবি ঠাকুরঃ টাকা পয়সা তো নাই। ওই পারে নিতে পারি নাই কিছু।
সিকিউরিটিঃ যে পার থেকেই আসেন না আসেন, টিকিট ছাড়া গেটর ওইপার যাওয়া নিষেধ।
রবি ঠাকুরঃ আচ্ছা, বলেন তো অনুষ্ঠান কিসের?
সিকিউরিটিঃ কি আর! রবি ঠাকুরের স্মরণে…
রবি ঠাকুরঃ আমিই তো সেই…
সিকিউরিটিঃ আরি তাই তো! সরি বস, খেয়াল করি নাই। পোস্টারের সাথে তো ফটোকপি মার্কা মিল!
রবি ঠাকুরঃ আরে না, আমি অরিজিনাল।
সিকিউরিটিঃ আচ্ছা ঠিকাছে, যান ঢোকেন। আপনারই তো অনুষ্ঠান। পিছনের দিকে বসবেন। কোন ঝামেলা পাকাইবেন না।
রবি ঠাকুরঃ জি আচ্ছা হুজুর।

( মনে মনে গজগজ করে সিকিউরিটিকে গালি দিতে দিতে অনুষ্ঠানে কবিগুরুর প্রবেশ, দু’মিনিট পরেই দৌড় দিয়ে আবার সেই পথেই হাঁপাতে হাঁপাতে বের হতে দেখা গেল তাকে…)

সিকিউরিটিঃ কি ব্যাপার ঠাকুর সাব, দৌড়ান কেন?
রবি ঠাকুরঃ আরে মিসটেক হইসে কোন একটা। এইটাতো আমার অনুষ্ঠান না।
সিকিউরিটিঃ ক্যামনে বুঝলেন?
রবি ঠাকুরঃ আরে গেঞ্জি-জিন্স পড়া এক মেয়ে স্টেজে উঠে দুলে দুলে কি যেন গাইছে, এটা তো আমার গান না!
সিকিউরিটিঃ বলেন কি! কি গাইতেসিলো?
রবি ঠাকুরঃ লিরিক তো চেনা চেনা… মায়াবন বিহারিণী… বাট সুরটা শুনে বুঝলাম অন্য কারো গান টান হবে। আমারটার সাথে গুলাইয়া ফেলসে।
সিকিউরিটিঃ আরে না, আপনারই। কপিরাইট… কপিরাইট, সব কপিরাইটের খেল।
রবি ঠাকুরঃ কপিরাইট!
সিকিউরিটিঃ হুমম। কপিরাইট আইনে তো এখন আপনের আর কিছুই আপনের না। লিরিক ঠিক থাকলেই হল। মাঝে হানি সিংয়ের র‌্যাপ ঢুকাইলেও প্রবলেম নাই।
রবি ঠাকুরঃ কও কি!
সিকিউরিটিঃ হুমম। এখন আপনার কিছুই আর আপনার না। এই যে আপনি, আপনি নিজেও এখন আপনার না। চাইলেই এখন বাইন্ধা রাখতে পারি।
রবি ঠাকুরঃ এ কি জামানা! আমার আর সাহিত্যসুধায় কাজ নাই। গেলাম।

( রবি ঠাকুর ছু্টছেন। পিছনে হেভি মেটাল মিউজিক হচ্ছে… আমি চিনি গো চিনি, ইয়ো ইয়ো বেইবি, ইউ ভেরি ক্রেইজি! ইয়া চিনি গো চিনি… বেবি বিদেশিনী !!!.... )

একটি #সাতকাহনীয়_ক্যাচাল পরিবেশনা ।।
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

×