হয়তো একদিন সবাই চলে যাবে
ভুলে যাবে তোমার অবদান ।
কিন্তু আমি ফিরে আসব বারবার
পীচঢালা এই রাজপথে,
ইতিহাসের স্বাক্ষি হয়ে স্বাক্ষ্য দিতে ।
যখনই অত্যাচারি শাসকের কালো থাবা
কিংবা কোন গোপন অভিসার
করবে ভূলুণ্ঠিত
আমার মা, মাটি ও স্বাধীনতার অধিকার
আমার প্রতিবাদের স্থান হবে
এই প্রজন্ম স্কয়ার ।
হয়তো পারবো না তেজদিপ্ত অগ্নিকন্যাদের ন্যায়
তোমাদের আহবান করতে, তারপরেও বলছি
চলো সমবেত হই প্রজন্ম প্রান্তরে
রুখে দিই দুর্নীতি, ধর্ষণ ও মানব হত্যার মত বর্বরতা
প্রজন্ম প্রান্তরেই যেন উৎকর্ষিত হয়,
আমাদের স্বদেশপ্রেম ও মানবতা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



