হিন্দি গানের তালে বৈশাখী......
১৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নববর্ষে ব্যতিক্রমী বৈশাখী কনসার্ট আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তার দক্ষিণ পাশে ইনস্টিটিউশনের সামনের খোলা ময়দানে শুরু হয় ওই ব্যতিক্রমী বৈশাখী কনসার্ট। নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলেও অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন শিল্পী তন্বি । মিনি স্কাট পরে মঞ্চে উঠে তিনি গাইতে শুরু করেন হিন্দিসুরে বাজেরে বাজেরে ঢোল। গানের সঙ্গে সঙ্গে নাইট ক্লাবের ঢঙে শুরু হয় উদ্দাম নৃত্য।
প্রথম গানটি বাংলায় হলেও সুরের স্টাইল ছিল হিন্দি গানের। পরে পোশাক পরিবর্তন করে আরও সংক্ষিপ্ত পোশাকে মঞ্চে উঠে তিনি শুরু করেন "শিলা কি জাওয়ানি..... "এভাবে বাংলা হিন্দি মিলিয়ে একে একে ৬টি গান পরিবেশন করেন তন্বি। এক পর্যায়ে দর্শক শ্রোতাদের এক অংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ কেউ তাদের মাথার ক্যাপ খুলে ছুড়ে মারেন, কেউ মারেন খেলনা ঢোল ডুগি তবলা।
পরিস্থিতি বেকায়দা দেখে আয়োজকরা তন্বিকে মঞ্চ থেকে নামিয়ে শেষে শিশু শিল্পী দিয়ে গান পরিবেশন করান। পরে পরিস্থিতি শান্ত হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন