somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বায়ু বিদ্যুৎ উৎপাদনে তৈরি হচ্ছে বাতাসের পূর্ণাঙ্গ মানচিত্র

২০ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের জ্বালানি সংকট উত্তরণে ২০১৫ সালের মধ্যে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। সরকারি ও বেসরকারি পর্যায়ের বিনিয়োগে দেশের উপকূলীয় অঞ্চলে এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। আর সে কারণে বিভিন্ন উচ্চতায় বাতাসের গতিবেগ কত, তার পূর্ণাঙ্গ মানচিত্র (উইন্ড ম্যাপ) প্রয়োজন। কিন্তু দেশের উপকূলীয় অঞ্চলের বায়ুর বেগ পুরোপুরি জানার পরিপূর্ণ তথ্য-উপাত্ত সরকারি-বেসরকারি কোনো প্রতিষ্ঠানের সংগ্রহে নেই। তাই সম্প্রতি বিদ্যুৎ বিভাগ প্রথমবারের মতো দেশের উপকূলীয় অঞ্চলের বাতাসের গতিবেগ বিষয়ক একটি পরিপূর্ণ মানচিত্র তৈরির উদ্যোগ নিয়েছে।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইউএসএআইডি অর্থায়নে ২ বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে গত মাসে প্রায় ৮ কোটি টাকার প্রকল্পের অনুমোদনের জন্য একটি প্রস্তাবনা পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে । এ প্রকল্পের আওতায় উপকূলে প্রায় ৫০ কিলোমিটারব্যাপী ১শ মিটার উচ্চতা পর্যন্ত বাতাসের গতিবেগের পরিমাপ নেয়া হবে। এজন্য ২ কি.মি. পরপর উঁচু টাওয়ার স্থাপন করা হবে। এক বছর ধরে প্রতিদিনের ডাটা সংগ্রহ করা হবে। পরে সফ্টওয়্যারের সহায়তায় একটি আধুনিক বায়ু মানচিত্র তৈরি করা হবে।
সূত্র আরো জানায়, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণে আরো একটি ছোট প্রকল্প বাস্তবায়িত হতে পারে। এজন্য এডিবি প্রায় ৫ লাখ মার্কিন ডলার ঋণ দিবে।
অন্যদিকে সরকারি উদ্যোগে বাতাসের মানচিত্র তৈরির জন্য বিদ্যুৎ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) একটি প্রকল্প বাস্তবায়ন করতে বলেছে। এ বিষয়ে পিডিবি'র চেয়ারম্যান এএসএম আলমগীর কবীর শীর্ষ নিউজ ডটকমকে জানান, সরকারি অথবা বেসরকারি যেভাবেই হোক বায়ুচালিত বিদ্যুৎ উৎপাদনে বাতাসের একটি পূর্ণাঙ্গ মানচিত্র প্রয়োজন। এটা না হলে কোনো ব্যক্তি এ খাতে বিনিয়োগে এগিয়ে আসবে না। তিনি জানান, উইন্ড ম্যাপিং-এর জন্য পরামর্শক নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহ জানতে ইওআই (এঙ্প্রেসন অব ইন্টারেস্ট) আহ্বান করেছে পিডিবি। এ প্রকল্প বাস্তবায়নে দেড় থেকে ২ কোটি টাকা খরচ হতে পারে।
জানা গেছে, এখন পর্যন্ত বাংলাদেশে বাতাসের গতিবেগ নিয়ে ৩ বার কাজ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি ম্যাপিং করেছে। এ ম্যাপিংগুলোতে সর্বোচ্চ ৩০ মিটার পর্যন্ত গতিবেগের পাঠ নেয়া হয়েছে, যা বায়ুচালিত বিদ্যুতের সম্ভাব্যতা যাচাইয়ে পর্যাপ্ত নয়।
ছাড়া ছাড়াভাবে করা এসব ম্যাপিং দিয়ে দেশের বায়ু বিদ্যুতের প্রকৃত সম্ভাবনা জানা সম্ভব নয় বলে শীর্ষ নিউজ ডটকমকে জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইজাজ হোসেন। তিনি বলেন, কারো মতে দেশে বায়ু বিদ্যুতের সম্ভাবনা নেই। আবার কেউ বলেন প্রচুর সম্ভাবনা রয়েছে। একটি পরিপূর্ণ উইন্ড ম্যাপ থাকলে এটা স্পষ্ট বলা সম্ভব হতো বাংলাদেশে কতটুকু বায়ু বিদ্যুৎ উৎপাদন সম্ভব, কোন কোন অঞ্চল বায়ুভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ভালো।
বর্তমানে দেশে ২টি বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এর মধ্যে ১শ কিলোওয়াটের একটি ফেনীতে। অন্যটি কুতুবদিয়ায়, যার বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১ মেগাওয়াট। তবে কারিগরি ত্রুটিসহ নানা কারণে এ কেন্দ্র দুটি এখন বন্ধ রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০


কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------






























... ...বাকিটুকু পড়ুন

×