আমার ভুল মুল্যায়ন গুলোকে ক্ষমা করবেন আশা করি।
আমার আশে পাশের মানুষদের দেখি তাদএর বই পড়ার অভ্যাসটা আনেকটা এরকম:
বই পড়ার শুরু থেকে মোটামুটি নাইন টেন পর্যন্ত তিন গোয়েন্দা- মাসুদ রানা- কিশোর ক্লাসিক ইত্যাদি।
নাইন টেন কিংবা কলেজ থেকে কর্মক্ষেত্রে প্রবেশের আগ পর্যন্ত হুমায়ন আহমেদ, জাফর ইকবাল, আনিসুল হক ইত্যাদি।(টাইম ডিউরেশনটা ঠিক নাও হতএ পারে।
এরপর আসে সমরেশ, সুনীল, শংকর ইত্যাদি। এই ক্ষেত্রে এসে তাদের উপলব্ধি হয় যে এতদিন যা পরে এসেছে তা বাংলা সাহিত্যে স্থান পাবার যোগ্য নয়। এখন যে গুলা পরছে সেগুলাই অথেনটিক। এই সময় গুলোতে রোমান্চকর থ্রিলারধর্মী উপন্যাস গুলো কোন ভাবেই তাদের বুক সেল্ফে জায়গা পায় না।
আমি এখনও দ্বিতীয় স্টেজটা পার করিনি বলে আমি এখনও জাফর ইকবাল, হুমায়ন, আনিসুল হক, সুমন্ত আসলাম পরি।
এবার ব্যতিক্রম কিছু লোক:
আম্মুর সাথে রাজশাহীতে একটা আফিসে গিয়ে দেখি একজন ম্যাডাম, আম্মুর চেয়ে অনেক বড় সেবার ওয়েস্টার্ন পড়ছে।
আমার বড়বোন গণিতের প্রফেসর এখনও মাসুদ রানা পড়ে এবং আমিও পড়ি।
আমার দুলা ভাই সেকেন্ড স্টেজের লেখদের গালাগালি করলেও ঐ বইগুলা সামনে পেলে তার অথেনটিক সাহিত্য রেখে ঐ গুলাই গোগ্রাসে গিলতে থাকে।
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



