রকিং চেয়ার!
০৪ ঠা মার্চ, ২০০৭ ভোর ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
[গাঢ়]এক...[/গাঢ়]
একবার বিটিভিতে একটা ভৌতিক নাটক দেখছিলাম। ভূত চরিত্রটি একটা রকিং চেয়ারে বসে একটা লোকের সাথে কথা বলছিল। ভূত যেহেতু দেখা যায় না তাই চেয়ারটি খালি ছিল, কিন্তু চেয়ারটি দুলছিল আবার ভূত চলে গেলেই চেয়ারের দুলুনি একদম বন্ধ। যার ফলে ঐ রকিং চেয়ার জিনিসটা নিয়ে মনে একটা ভীতিকর ধারণা ঢুকে গিয়েছিল যা আমি কখনোই কাটানোর চেস্টা করিনি কারণ ব্যাপারটা মোটামুটি ভুলেই গিয়েছিলাম। যদিও ইদানিং নাটক সিনেমায় দেখি নায়িকারা ঐ জিনিসে বসে দুলছে-প্রেমিকের কথা চিন্তা করে, সদ্য ছ্যাকা খেয়ে বা পাগল হয়ে গিয়ে (ভুল হওয়ার সম্ভাবনা 50%)। আরো দেখেছি কিম্ভুতকিমাকার কোন সিরিয়াল কাউকে মারার জন্য তার ঘরে গিয়ে রকিং চেয়ারে বসে দুলছে আর শিকারের জন্য অপেক্ষা করছে। ভাল কোন কিছুই বলা হলনা। না জানলে কেমনে বলব?
[গাঢ়]দুই...[/গাঢ়]
আমার বড় দুলাভাই তার কুমিল্লার ক্লিনিকের জন্য আসবাবপত্র কিনতে গিয়েছিলেন। সঙ্গে আমি আবালটাও ছিলাম। ঘুরে ফিরে দেখার সময় সেই রকিং চেয়ারের সামনে পরে গেলাম। মুহূর্তেই মনে পড়ে গেল ভূতুরে দুলুনির কথা। ভাইয়া ঐ বস্তুটিও একখান কিনলেন তার দুই পুত্রের অনেকদিনের শখ পূরনের জন্য। কিন্তু আমার সমস্যার সমাধান হয়েও আবার হলনা। মানে ওটা দেখে ভূতুরে দুলুনির কথা আর মনে আসেনা, কিন্তু চেয়ারে বসলেই আমার মনে হয় এখন আমি পেছন দিকে গড়িয়ে পড়ে যাব।
এই সমস্যার সমাধান আমি কোথায় পাব?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম...
...বাকিটুকু পড়ুন৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন
লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ
তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।
ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু...
...বাকিটুকু পড়ুনআমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন