এলোমেলো কথা।
৩০ শে মার্চ, ২০০৭ সকাল ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাওয়ার কাট। ব্লগ বন্ধ। বন্ধ ক্রিকেট নিয়ে ফ্লাডিংও । বিছানায় শুয়ে ছিলাম অলস সময় গুলো যেন পার হতেই চায় না। কখনও কিছু করিনি এরকম একটা কিছু করার চিন্তা করছিলাম। সামনেই ছিল বাপ্পা মজুমদারের দিন বাড়ি যাই এ্যানবামটি। এখন আর আগের মত প্লস্টিকের খার দেয়না। দেয় কাগজের তাই গানের কথা গুলোও পাওয়া যায়। ঠিক করলাম গানের কথা গুলো পড়ে দেখি মনোযোগ দিয়ে। পড়ছিলাম ঠিকই কিন্তু মনোযোগ ছাড়া সবই ছিল সেখানে। হঠাৎ করেই এই ছয় চোখে পড়ল,
নির্বাসনেই যাব
সাথী নির্বাসনেই যাব
আমি হাত বাড়ালেই
আকাশ পাব
হাত বাড়ালেই ছোঁব,
নির্বাসনেই যাব॥
নির্বাসন আগেরদিনের রাজারা যেমন অপরাধীদের যাবজ্জীবন কারাদন্ডের মত নির্বাসনে পাঠাতো। এরকম কিছু করতে পারলে খারাপ হত না। ক্লাশ নেই, বন্ধুরা নেই, কাজ নেই, নেই শহরের কোলাহল-না এটা না, এটা বাদ। আমি যখন নিজেই বিরক্ত না, তখন কোলাহলের কি সাধ্য আমাকে বিরক্ত করার। কিন্তু ঐযে সামাজিক বিজ্ঞানে পড়েছিলাম, মানুষ সামাজিক জীব। সমাজ ছাড়া মানুষ বাঁচতে পারে না। তাই বরাবর এইখানেই ধরা। তাই নির্বাসনের গল্প কবিতা গানে মন কি আমার নির্জনতাই খোঁজে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম...
...বাকিটুকু পড়ুন৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন
লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ
তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।
ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু...
...বাকিটুকু পড়ুনআমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন