somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের পাড়ার রাজাদা (কাহিনি - ৪)

২৪ শে মে, ২০০৭ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার্ষিক পরীক্ষা হয়ে গেছে। আমাদের কয়েকজনের মন খারাপ। সংস্কৃত পরীক্ষা খুব খারাপ দিয়েছি। বোধহয় এবার পাশ করতেই পারবোনা।
পন্ডিত মশায়ের বাড়ি গিয়েছিলাম। পন্ডিতমশায় প্রথমে আমাদের পাত্তা টাত্তা দিলেনই না। বার বার যাবার পরে পন্ডিত মশায় বললেন তোদের কি খবররে? সব জানিয়ে টানিয়ে পন্ডিত মশায়ের পায়ে পড়ে গেলাম। হিতে বিপরীত হয়ে গেল। পন্ডিত মশাই আমাদের সবকটার ওপর ক্ষেপে গেলেন। যাও একটু পাশ করার আশা ছিল তাওও বোধহয় হলনা । আমরা খেলার মাঠে যাওয়া ছেড়েই দিলাম। কাউকে যে মুখ দেখাতে পারবোনা। ফল বের হবার দিন যত এগিয়ে আসছে ততই উত্কন্ঠা বেড়ে যাচ্ছে। খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিলাম।

একদিন রাজাদা সন্ধ্যেবেলায় আমাদের খোঁজ নিতে চলে এলেন। সব শুনে টুনে বললো তোরা এবার ভালভাবে পাশ করবি। আর সংস্কৃতেতো ভালই নম্বর পাবি। আমরা ভাবলাম রাজাদা কি করবে। পরীক্ষাতো দিয়েছি আমরা। রাজাদাতো স্কুলের গন্ডি পেরিয়ে গেছে কবে।

ফল বের হবার দিন বাড়ি থেকে ঠিক সময়ে বেড়িয়ে গিয়ে সোজা ষ্টেশনের ওভার ব্রীজের ওপরে মন খারাপ করে বসে রয়েছি। স্কুলে যাইনি। বাড়ি যাবার প্রশ্নই নেই।

দুপুরের দিকে ছুটতে ছুটতে রাজাদা এসে বললো তোরা এখানে? আমি কখন থেকে খুঁজছি তোদের। তোরা সবাই ভালভাবে পাশ করেছিস। চল স্কুলে চল। পন্ডিতমশাই তোদের খুঁজছেন। আমরা বিশ্বাসই করতে পারছিলাম না।

গল্পটা রাজাদার কাছে সন্ধ্যেবেলায় শুনলাম। রাজাদা বললো তোদের কাছে ফেল করার কথা শুনে সোজা কুন্ডুর কাপড়ের দোকান থেকে একজোড়া 'থান' কাপড় কিনে সাইকেলটা নিয়ে সোজা পন্ডিত মশায়ের স্ত্রীকে 'থান' কাপড় জোড়া দিয়ে বলে দিলাম কাকে কাকে পাশ করাতে হবে। নইলে এই থান কাপড় আপনাকে সারাজীবন পড়তে হবে। ব্যস কেল্লা ফতে, তোরা সবাই পাশ করে গেলি।

আমি অবশ্য হায়ার সেকেন্ডারী পরীক্ষায় সংস্কৃতে 'লেটার মার্কস' পেয়েছিলাম।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০০৭ দুপুর ১:৪৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×