রাজদন্ড
২২ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শহুরে হাওয়ায় উড়ে চুল
শহুরে ধূলো জমে
কাল কাল বিকট চুলে
ল্যাম্পোস্টের পাশ ধরে
ঘরেফেরা বিকেলের আলোয়
ঝরে যাওয়া এক কৎবেল হয়ে
বেসামাল শহরের সাইনবোর্ডের নিচে
গড়াগড়ি দিতে থাকি
হাবিব’সের অভিজাত নরসুন্দর ছুটে আসে
কাঁচি হাতে দুঃস্বপ্নের মত
ঘরে ফেরে বৃষ্টির প্রার্থনায় রত সব অদ্ভুত মুখ
গতকাল রাতে বলে গেছে রাজার কাসেদ
ন্যাড়া হয়ে ধর গেরুয়া বসন
বিব্রত মন্ডুতে চরাব শকুন
নতুবা হয়ে যাবে বলির পশু
টুপ করে ঝরে যাবে মাথাটা
পুরনো প্রাচীর থেকে প্লাস্টারের মত
পঁচা আপেল ফেলে দেব নর্দমায়
সাবধান করে দিই ওহে অর্বাচিন
গাছের পাতা ছিঁড়ে হারিয়ো না তোমার আঙুল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন