somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনু মোল্লাহ
আন্‌ওয়ার এম হুসাইন। বাংলাদেশী লেখক। দৈনিক আমাদের সময়, দৈনিক বাংলা ও কিশোর বাংলায় গল্প লিখি। প্রকাশিত গল্পের বইঃ প্রত্যুষের গল্প (পেন্সিল)nউপন্যাসঃ এমনি এসে ভেসে যাই (তাম্রলিপি)।

মাহমুদুর রহমানের জেল আসলে কি বার্তা দেয়?

০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা অনেকেই মাহমুদুর রহমানকে জেলে নেওয়ার ঘটনাকে খুব হালকা মনে করতেছি। ভাবতেছি এইটা জাস্ট একটা আইনি প্রক্রিয়া।
আমরা ভুল ভাবতেছি। মাহমুদুর রহমানের জেলে যাওয়ার ঘটনা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত।
তবে মাহমুদুর রহমানের জেলে যাওয়ার ঘটনা অনেকগুলো বিষয় আমাদের সামনে খোলাসা করে।
এর মাধ্যমে আমরা বুঝতে পারি দেশে হাসিনা না থাকলেও হাসিনার খোদাদের ক্ষমতার হাত এখনো যথেষ্ট শক্তিশালি আছে। সেই সব খোদারা দিনকে দিন আরো শক্তিশালী হতে পারে। এর ফলে যে সমস্ত বুদ্ধিজীবীরা প্রকৃত অর্থে দেশের গণমানুষের প্রতিনিধিত্ব করেন তাদের ভবিষ্যৎ খুব সহজ হবে না। বিশেষত যারা হাসিনার খোদাদের বিরুদ্ধে কাজ করবে তাদের পথ আগের মতই পিচ্ছিল হবে।
অর্থাৎ বুদ্ধিজীবীতার ক্ষেত্রে এখনো প্রথম আলো – ডেইলি স্টার মার্কা দুই নম্বরি কারবারই চলবে। আপনার প্রফেসর ইউনুসের সরকারে উপদেষ্টাদের পেছনে তাকালে দেখবেন এদের অনেকেই এই গোয়লেরই মাল।
এর মানে হচ্ছে গণ-অভ্যুৎত্থান বা গণবিপ্লব এইটা আস্তে আস্তে বেহাত হইতে শুরু করেছে। জুলাই বিপ্লব দেশের মানুষের মনে যে আশা-আকাঙ্খার জন্ম দিয়েছে তার সম্মুখে এই ঘটনা বিরাট একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিয়েছে। দেশের মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন থাকলে মাহমুদুর রহমান কখনো জেনে যাইতেন না।
মাহমুদুর রহমানরা ফ্যাসিবাদের সামনে নিউক্লিয়ার বোমার মত বিধ্বংসী। সুতরাং ফ্যাসিবাদের বান্দারা মাহমুদুর রহমানকে জেলে নিবো, পারলে ফাঁসিতে লটকাইবো এইটা স্বাভাবিক। কিন্তু মুক্ত গণতান্ত্রিক দেশে মাহমুদুর রহমানকে জেলে যাওয়ার মানে হইল আসলে দেশ মুক্ত ও গণতান্ত্রিক হয় নাই। এখনো অন্তত হাসিনার খোদারা এতটুকু শক্তিশালি যে ওরা মাহমুদুর রহমানকে জেলে নিতে পারে।
মাহমুদুর রহমানের এই জেলে যাওয়া মূলত বাংলাদেশেরই এক অর্থে জেলে যাওয়া।
আইনের কথা বলতেছেন, একই মামলায় শফিক রেহমানকে অব্যাহতি দেওয়া হইছে। কিন্তু মাহমুদুর রহমানকে দেওয়া হয় নাই। সুতরাং যত সহজে আমরা আইন আইন করতেছি, বিষয়টা ওরকম না।
ভবিষ্যতের বাংলাদেশের রাজনীতি ঠিক কোন পথে যাবে সেইটার একটা ইংগিত এই ঘটনার মাধ্যমে পাওয়া যায়।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০২৪ রাত ৯:৫০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×