somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াত ও শিবিরকে মদদ ,নারায়ণগঞ্জে ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল গ্রেপ্তার

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জামায়াত ও শিবিরকে উস্কানী, নেপথ্য মদদ দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জে একটি স্থানীয় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক তোফাজ্জল হোসেনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত শহরের বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের এমপি নাসিম ওসমান সম্পাদক তোফাজ্জলকে হোসনকে পুলিশের কাছে তুলে দেয়। পুলিশ বলছে, পত্রিকাটিতে বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ও শিবিরের পক্ষে সংবাদ প্রকাশ করা হওয়ায় তোফাজ্জলকে আটক করা হয়েছে। তোফাজ্জল ‘দৈনিক ইয়াদ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক। পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হলেও এটা নারায়ণগঞ্জের স্থানীয় পত্রিকা হিসেবে পরিচিত। তোফাজ্জলকে হোসেনকে এর আগে নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন মিছিল ও সমাবেশে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় তোফাজ্জল হোসেন বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি নাসিম ওসমানের কার্যালয়ে যায়। তখন এমপি নাসিম ওসমান নিজেই তোফাজ্জলকে আটক করে। ওই সময়ে কার্যালয়ে উপস্থিত কয়েকজন কর্মী তোফাজ্জলকে মারধর করে।॥ এ ব্যাপারে এমপি নাসিম ওসমান নিউজ নারায়ণগঞ্জকে জানান, বৃহস্পতিবার রাতে তোফাজ্জল তার কার্যালয়ে আসে। এসময় তাকে আমি বৃহস্পতিবার ইয়াদ পত্রিকাতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রসঙ্গে জিজ্ঞেস করি। কারণ পত্রিকাটিতে এদিন বুধবার সকালে শহরের চাষাঢ়ায় শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা নিয়ে ‘এই রক্ত কি বৃথা যাবে’ শিরোনাম সহ আরো কিছু সংবাদ প্রকাশিত হয়। সংবাদগুলোতে শিবিরের পক্ষ অবলম্বন করা হয়। এ কারণেই তোফাজ্জলকে পুলিশের কাছে তুলে দিয়েছি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের নিউজ নারায়ণগঞ্জকে জানান, তোফাজ্জল জামায়াত ও শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। বুধবারের ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার পত্রিকাতে জামায়াত ও শিবিরের পক্ষে উস্কানী রয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×