somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যাকাতের কাপড় পানিতে ভিজালেই ছোট হয়ে যায়

০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতি বছর ঈদুল ফিতরের আগে যাকাত দেয়ার রীতি চলে আসছে বহু কাল থেকে। ধনীদের কেউ নগদ টাকা কেউ আবার বস্ত্র বিতরন করে গরীবের মাঝে। তবে শোনা যায় সঠিক হারে যাকাতের টাকা দেয় না অধিকাংশ যাকাত দাতা। আমাদের দেশে যাকাত হিসেবে বস্ত্র দানকে বেশী প্রাধান্য দেয়া হয়। প্রশ্ন রয়েছে বস্ত্রের মান নিয়ে। বেশীর ভাগ যাকাত দাতা সবচেয়ে কম দামের বস্ত্রটি গরীবের যাকাতের জন্য কিনে আনে। সাধারনত সব সময় যে বস্ত্র মানুষ পরিধান করে তার তুলনায় যাকাতের বস্ত্রকে আলাদা ধরার একটা মানসিকতা আছে আমাদের মাঝে। যাকাত গরীবের জন্য তা কম দামী, নিম্ন মানের বস্ত্র হবে এমনটা ভেবে থাকেন প্রায় সবাই। যাকাতের নিম্ন মানের বস্ত্র বিক্রির জন্যও আলাদাভাবে বিজ্ঞাপন দেয় বিক্রেতারা। বড় বড় করে লেখা থাকে ‘ এখানে যাকাতের কাপড় পাওয়া যায়’। যেন যাকাতের কাপড় ভিন্ন কোন গ্রহ থেকে আনা হয়।



বাঙ্গালী নারীদের সবচেয়ে প্রিয় পোশাক শাড়ি বা কাপড়। সাধারনত লম্বায় তা ১২ হাত হয়। তবে যাকাতের জন্য বিক্রি করা কাপড় থাকে ১০ হাতের কম। গত বছর বা তারও আগে ওই রকম যাকাতের কাপড় পাওয়া কয়েকজন মহিলার সাথে আলাপ করে জানা গেল, নিম্নমানের এই কাপড়গুলো একবার ধোয়ার পর তা আরো খাটো হয়ে যায়। অনেক ক্ষেত্রে রঙ উঠে গিয়ে ভিন্ন রঙে রুপ নেয় তা। সেই কাপড় পরে রাস্তাঘাটে অনেকে ভিক্ষা করে কেউ আবার নানা কাজ করে। আটসাট কাপড়টি তখন তাকে সুরক্ষা দিতে পারে না। ছওয়াবের আশায় একজন নারীকে যে কাপড় দান করা হল তা কতটুকু কাজে লাগবে তা ভাবা উচিত যাকাত দাতাদের।



মার্কেটগুলোতে ঘুরে দেখা গেল অধিকাংশ যাকাতের কাপড় ১ শ’ ৭০ থেকে ২ শ’ টাকায় বিক্রি হচ্ছে। দেদারছে তা কিনে নিয়ে গরীবকে দিচ্ছেন। প্রশ্ন রইল সেই সব যাকাত দাতাদের কাছে, আপনি নিজে কি এই কাপড় আপনার স্ত্রী, মা, বোনদের উপহার দিতে পারবেন ? এক দোকানী জানালো, আড়াই শ’ থেকে ৩ শ’ টাকা দামের যে কাপড় বিক্রি হয় তা তুলনামূকভাবে ভাল। পুরোপুরি ১২ হাতের এই কাপড় মধ্যবিত্ত সমাজে সব সময় ব্যবহার হয়। অনেক যাকাত দাতা এই কাপড় কিনে তা গরীবকে দেন।

লক্ষ্য করলে দেখা যায়, নিম্নমানের কাপড়ের চেয়ে ভাল মানের কাপড়ের দামে খুব বেশী তফাৎ নেই। একই অবস্থা লুঙ্গী, পাঞ্জাবীসহ অন্যসব বস্ত্রের বেলায়ও। একজন গরীব মানুষ ঈদ উপলক্ষে একটি বস্ত্র পাওয়ার আশায় ধনীদের বাড়িতে অনেকবার ঢু মারে। কত কাকুতি করে বলে ‘ সব সময় দেন আমারে এবারেও একটা কাপড় দিয়েন’ কেউবা বলে ‘ গতবার পাই নাই এবার কিন্তু দিবেন’। এরপর যেদিন দেয়া হয় সেদিন আবার সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে রোদে পুড়ে বেলা শেষে একটি বস্ত্র জুটে, কারো হয়তো জুটে না। সেই বস্ত্রটি যদি ভাল মানের না হয় তবে কি লাভ এই লোক দেখানো দান করে।
আসুন সবাই ওয়াদা করি যাকাতের বস্ত্র ভাল মানের দিব নিম্ন মানের নয়। এতে করে যাকাতের কাপড় বলে কোন দোকানে আলাদা সাইনবোর্ড লাগাতে হবে না।




৯টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×