॥ ভালোবাসি ॥
২৬/০২/১৯৯৫
ভালোবাসি ফুল পাখী আর ভালোবাসি গান,
ভালোবাসি বনভূমি নদীর কলতান।
ভালোবাসি সবুজ ঘাস আর নীল রঙের ঐ আকাশ,
ভালোবাসি ফুল ফোটানো বসন্তের সুবাতাস।
ভালোবাসি গৃষ্মকালের নানান রকম ফল,
ভালোবাসি স্বচ্ছ-শীতল পিয়াস মিটার জল।
ভালোবাসি বর্ষাতে ভাই ঘরে বসে থাকা,
ভালোবাসি তেমন দিনে স্মৃতির খেয়ায় ভাসা।
ভালোবাসি শরৎ ঋতুর সাদা কাশের ফুল,
ভালোবাসি আমার প্রিয়ার সুবাসিত চুল।
ভালোবাসি হেমন্ত আর নতুন ধানের গন্ধ,
ভালোবাসি কৃষককুলের নবান্নের আনন্দ।
ভালোবাসি শীতের রাতে লেপের নীচে থাকা,
ভালোবাসি শিশির ভেজা পথটি আঁকাবাঁকা।
ভালোবাসি সমুদ্র আর ভালোবাসি নদী,
ভালোবাসি নজরুলকে বিদ্রোহী যে কবি।
ভালোবাসি পূর্ণিমা আর ভালোবাসি চাঁদ,
ভালোবাসি প্রেয়সিকে স্বপ্নে দেখার রাত।
ভালোবাসি বালিকা আর কিশোরীদের খেলা,
আরো ভালোবাসি আমি একুশের বইমেলা।
ভালোবাসি আনেককিছু করতে হবে শেষ,
করছি ইতি ভালোবেসে প্রিয় বাংলাদেশ।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



