অন্যমাত্রার কবিতা ভাবনা: আজকের কবি আবু তালিব সুজন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অন্যমাত্রা কবিতাকে পাঠকের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য কাজ করে। কবিতা তো সাবাই পড়ে, তারপর আবার কবিতাকে পাঠকের কাছে পৌঁছানোর কি আছে? আমাদের দেশে কবির সংখ্যা অনেক, পাঠকের সংখ্যা অনেক কম। সবাই কম বেশি কবিতা লেখে। কারও প্রকাশিত হয় আবার কারোটা হয়না। সুবিধা বঞ্চিত কবিদের পাশে অন্যমাত্রা সব সময় থেকেছে। তার ধারাবাহিকতায় প্রকাশ করে ভাঁজপত্র, ম্যাগাজিন, গ্রন্থ। সেই থেকেই নবীন-প্রবীন কবিদের কবিতা প্রদর্শনীর ভাবনাও অন্যমাত্রার।
অন্যমাত্রার দীর্ঘ নয় বছরের পথ চলায় অনেক খ্যাত-অখ্যাত কবিদের পথের সাথী হতে পেরেছে। এবার সেই সব কবিদের নিয়ে অন্যরকম পরিকল্পনা নিয়েছে অন্যমাত্রা।
অনেক কবিই আছেন যারা ব্লগে লেখার সুযোগ পায় না। সেই সব কবিদের কবিতা প্রকাশ করবে অন্যমাত্রা।
তাই এখন থেকে দূর কবিদের কবিতা অন্যমাত্রায়...
আজকের কবি: আবু তালিব সুজন
তুমি বিষয়ক পংক্তিমালা
০১.
তুমি আমার সুখে দুঃখে জীবন চলার সাথী
রাতের বেলা অন্ধকারে সূর্য সম বাতি।
তুমি আমার স্বপ্ন দেখার একটু ভরসা
তোমার শূণ্যতা চেয়ে আনে শুধুই দূর্দশা।
০২.
তোমার উপাস্থতিতে অগোছালো
কথামালা হয় কবিতা,
তোমার রিক্ততা অন্ধকার দেখায়
দিবস সবিতা।
[ আবু তালিব সুজন, সুনামগঞ্জ, সিলেট।]
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
এটাই আমি!

শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন
শোকের সেকাল এবং একাল....
শোকের সেকাল এবং একাল....
আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?
পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন
সব দোষ ইউনুসের

বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।