প্রধান দুই রাজনৈতিক দলের দুই নেত্রী ‘জনগনের মুক্তি’র চিন্তায় যখন অস্থির তখন মাঝে মধ্যে দুঃস্বপ্নগুলো তাড়িয়ে আলোর ছটা নিয়ে আসে এই ক্রিকেট! দুই নেত্রীকে এক স্টেডিয়ামে বসিয়ে দেয়ার মনেহয় ঐ একটাই মাধ্যম। তবে সৌভাগ্য যে, মহান দুই নেতার নামে নামকরনের যে খেলা তারা খেলেন সেখানে ক্রিকেট খেলোয়াররা এখনও নাম মুক্ত। না হলে দেখা যেত ভালো খেলোয়ারদের নামের আগে মৃত নেতাদের নাম বসিয়ে ডাকতে হতো। সে যাই হোক, দু ভাগ করা ঢাকায় একমাত্র ক্রিকেট স্টেডিয়ামে গত ২২ মার্চ যা ঘটলো, তা আসলে জয় পরাজয় দিয়ে বিচার করা কি ঠিক হবে! ব্যাপারটাই তো অদ্ভুত, ২২ মার্চে ২২ গজের সীমানায় ২২ খেলোয়ারের লড়াই। এখানেও দুইয়ের কারবার। ২০১২ সালের এসে আমরা স্বান্তনা পেতে পারি যে বছরের শুরু এবং শেষ ২ দিয়ে সে বছর দুই নিয়ে ঝামেলা তো বাঁধবেই। আমরা টেষ্ট স্ট্যাটাস পেয়েছি যে বছর, সে বছরও শুরু হয়েছে দুই দিয়ে। ২০০০ সাল। দুই তো আমাদের পিছু ছাড়বে না এটাই স্বাভাবিক। তবুই এই খেলাটাই আমাদের বার বার হাসায়, কাঁদায়। এই দলটার জন্য যে আমরা একটু তালি দেব তার জন্য দুই হাতই দরকার। তামিমের ব্যাপারটাই ধরুন, চার ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি। যোগ করলে ঐ দুইশর কিছু বেশি। আঙুল উঁচিয়ে যখন জানান দিলেন তখনও চারটিই উঠলো। খেলার শেষ বলে চার রান দরকার। খেলোয়ার দুইজন। হলোনা। বলে রাখি, দুই দু গুনে চার হয়। দুইয়ের কারবার কিন্তু আছেই। আবার প্রতিটি দলের সর্বোচ্য চার ম্যাচে খেলার সুযোগের এই সিরিজি বাংলাদেশ দুটিতে জিতেছে, দুটিতে হেরেছে। যা ভারত ও শ্রীলংকা নামের দুটি দল পারে নি। তাই এশিয়ার সেরা দুই দলের একটা এখন বাংলাদেশ। হাসবেন না, আর দু বছর পর যে বিশ্বকাপটা হবে সেখানে এই দুইয়ের সীমানা বলে কিছুই থাকবে না। থাকবে দুই আঙুলের ব্যবহার করা বিজয় চিহ্ন। দুই রংয়ের পতাকাটা তো সে বার্তাই জানান দিচ্ছে। আসুন দুচোখে আনন্দ অশ্রু নিয়ে অপেক্ষা করি আর অল্প কিছু দিন।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।