প্রিয় ব্লগার প্রসঙ্গে
০৪ ঠা নভেম্বর, ২০০৭ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রায় এক বছর ধরে আমি এই 'সামহোয়ার ইন' এর সাথে আছি। প্রতিদিন কয়েক ঘন্টা না কাটালে যেন কিছুই ভাল লাগত না। অবস্থা এমনই খারাপ হয়ে গিয়েছিল যে...বাধ্য হয়ে নিজের কাছে শপথ করেছিলাম, আর এখানে আসব না। যদিও ২ দিনের বেশি থাকতে পারিনি। কিন্তু কেন যেন কখনই ইচ্ছে হয়নি আমার নাম টা নিবন্ধন করার। আর এর ফলে আরিফ জেবতিক বা সৈয়দ দেলগীর ভাইয়ার 'ভ্যালেরী'কে নিয়ে লেখাতেও আমাকে মৌন সমর্থন জানিয়েই তৃপ্ত থাকতে হয়েছে। আন্তরিক কৃতজ্ঞতাটুকুও জানানো হয়নি। হাহাহা.।.।।কি নিয়ে লিখতে চেয়েছিলাম, আর লিখলাম কি নিয়ে।
কোন কিছুতে আকৃষ্ট হতে হলে প্রথম ভাললাগা টা বিশেষ ভূমিকা পালন করে। হিমু বা মুখফোড় এর লেখা ছিল আমার প্রথম পছন্দ আর এদের টানেই সামহোয়ার এ আসতাম। প্রথমেই দেখতাম ওদের কোন পোষ্ট আছে কি না। তারপর অন্য সব ব্লগারের লেখা। পছন্দের তালিকায় ছিলেন বদ্দা, রাগাপু, অঃরঃপি, নজমুল আলবাব, মাশীদ আপু, অরুপ দা এবং আর ও অনেকেই। কৌশিক'দার আগুনের পরশমনি'র কথা এখনো মনে পরে। আর মনে পরে চোরের কমেন্ট। এদের অনেকেই আবারো সামহোয়ার এ লিখছেন। খুব ই ভাল কথা। কিন্তু বাকিদের কেও ফিরিয়ে আনার কোন ব্যবস্থা কি করা যায় না? লিখুক না তারা সচলায়তনেও। কিন্তু এখানকার নতুন ব্লগার রা তো আর তাদের লেখা পাচ্ছেন না। তারা কেন বঞ্চিত হবেন। কতৃপক্ষ কি একটু ভেবে দেখবেন?
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৭ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন