আমার ১৬ ই ডিসেম্বর
১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Click This Link
সকালে ঘুম ভাঙ্গার পর খবরের কাগজে চোখ বুলানো পুরানো অভ্যাস। আজকে সকালে ঘুম ভাঙ্গার পর পত্রিকায় চোখ বুলাতেই একটা খবরে চোখ আটকায় গেল! আমার চক্ষু রীতিমত ছানাবড়া!!
এইখানে । শালাগো লজ্জাও নাই।
আমি ব্লগে খুব একটা সক্রিয় না। তারপরও সামহোয়্যার এর বিজয় দিবস উদ্যাপনের খবর টা কালকে ব্লগ থেকেই জানতে পারি। তবুও যাওয়া হয়নাই। সে যাই হোক, দুপুর একটার দিকে স্ত্রী-কন্যা নিয়া বের হলাম ১৬ই ডিসেম্ববরের ঢাকা দেখতে। বিশেষ করে আমার ২ বছরের মেয়ের চোখে বিজয় দিবস দেখার রোমাঞ্চ হয়ত কোন ভাষাতেই প্রকাশ করা সম্ভব না। প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গেলাম। চারুকলার সামনে এক আঁকিয়ে আমার মেয়ের গালে লাল-সবুজের পতাকা এঁকে দিলেন। চারুকলার গেইট দিয়ে ঢুকতেই হাতের ডানে এক স্টল থেকে বাংলাদেশের পতাকা সদৃশ লকেট কিনলাম ৩ টা। আমাদের ৩ জনের গলায় লকেট শোভা পেতে লাগল। একটা পতাকা স্কার্ফ এর মত করে আমার মেয়ের কপালে বেঁধে দেয়া হল। হাতে তার আরও একটা ছোট পতাকা। টিএসসি চত্বর থেকে কেনা হল মাথায় দেয়ার ব্যান্ড যাতে বাংলাদেশের পতাকা আর বিজয়ের স্লোগান লেখা। ঘোড়ার গাড়ি দেখে আমার মেয়ে আর তার মা তাতে চড়ার বায়না ধরল। তিন জনে মিলে চড়ে বসলাম। টিএসসি থেকে শহীদ মিনার এক চক্কর ১০০ টাকা

। হাওয়াই মিঠাই খেতে খেতে আমার কইন্যা ঘোড়ার গাড়িতে চেপে খানিকটা সময় বেড়াল। শেষমেষ ঠিক করলাম ঢাকা বই মেলায় যাই। ঢাকা বই মেলা যে ঢাবি জিম্নাসিয়াম মাঠে হচ্ছে জানতাম না। আমি ভাবছিলাম মেলা হচ্ছে শের-ই-বাংলা নগর। ওখানে যেয়ে দেখি কোনও মেলা নাই

। পরে স্টার হোটেলে খাওয়া-দাওয়া করে বাসায় চলে আসছি।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪০

কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি জঙ্গল থেকে...
...বাকিটুকু পড়ুন
পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার...
...বাকিটুকু পড়ুন
এক কাপ চা, আর ফিরে দেখা ২০০৯-এর সেই দিনগুলোকিছু জায়গা শুধু জায়গা নয়—সেগুলোর সঙ্গে জড়িয়ে থাকে আমাদের জীবনের একটি সময়, কিছু মানুষ, কিছু অভ্যাস আর অসংখ্য ছোট ছোট স্মৃতি।...
...বাকিটুকু পড়ুন
প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন...
...বাকিটুকু পড়ুনরেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন