রাজনৈতিক সরকার এর আগমন আসন্ন। এর লক্ষন ক্রমশঃ স্পষ্ট হইয়া উঠতাছে। ভাল না খারাপ এর বিচার এর দায় পাঠকের বিবেচনা। অফিস থেইকা বাসায় ফিরাই বউ-বাচ্চা নিয়া গেছিলাম ধানমন্ডি ২৭ নম্বর এ। বাচ্চার জন্যে টুকটাক কেনাকাটা কইরা ফিরার পথে কিছু খাইতে মন চাইল। মোটর সাইকেল রাস্তায় নিষেধ দেইখা গাড়ি নিয়া বাইরাইছিলাম। সপ্তডিঙ্গায় হালিম খাওয়ার জন্যে থামলাম, কিন্তু চাইর চাক্কা পার্ক করার কোনও জায়গা নাই

। ডিসিশান চেইঞ্জ কইরা গেলাম কাওরান বাজার স্টার কাবাবে। ঐখানে কিছুটা জায়গা আলাদা কইরা শীততাপ নিয়ন্ত্রিত একখান ঘর আছে। বাইরে থেইকা দেখলাম কিছু লোকজন বসা, একটা ফ্যামিলিও খাওয়া-দাওয়া করতাছিল। ঢুইকা একটা টেবিল নিয়া বসলাম। কাবাব আর নান অর্ডার করলাম

। কোনার এক টেবিলে ত্রিশোর্ধ ৪/৫ টা ছেলে বইসা ছিল। তাদের মইধ্যে বেশ উচ্চস্বরে কথাবার্তা চলতে দেখলাম যেইটা পরিবেশের সাথে বেশ বেমানান। তাগো বেশভুষাও ক্যাডার গোছের। মুহুর্ত পরে টের পাইলাম তারা চিকেন টিক্কা দিয়া মদ্যপান করতাছে

! করতাছ ভাল কথা, কিন্তু তাগো কথার উচ্চগ্রামে আমার মেয়ে ভয়ার্ত চাহনি নিয়া ঐ দিকে চাইয়া রইল। বউরে কইলাম চল অর্ডার পার্সেল কইরা দিতে কই, বঊ কয় প্রবলেম তো আমাগো না। ওরা পাবলিক প্লেসে মদ্যপান করলে এইটা ওগো সমস্যা, আমরা কেন উইঠা যামু। আমিও মনে মনে কইলাম যা করে আল্লাহ্য়। খাবার সার্ভ করার পর উদর পুর্তি শুরু করলাম। কিন্তু বউ-বাচ্চা নিয়া আমি রইলাম টেনশানে। এক পর্যায়ে উনারা নিজেদের জাহির করতে করতে বিল দিয়া বাইর হইয়া গেলেন (জাহির করার বিষয়বস্তু থেইকা বুঝলাম উনারা রাজনৈতিক কর্মী)। বিল মিটাইয়া গাড়ি স্টার্ট দেওয়ার আগ পর্যন্ত আতংকে আছিলাম, এই বুঝি কুন চিপা দিয়া ওরা বাইর হইয়া আইল। কপাল ভাল, অক্ষত অবস্থায় ঐ জায়গা ত্যাগ করতে পারছি। বুঝলাম আসলেই দেশে রাজনৈতিক সরকার আইতাছে।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১০:২০