সাম্প্রতিক ভাবনা
০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এত কিসের ভয়, দ্বিধা - সত্যকে স্বীকার করতে? আমার অতীত নিয়ে আমার মধ্যে যদি কোনও সংশয় না থাকে তাহলে তো এই মিথ্যার আশ্রয় নেয়ার দরকার হয়না যে নির্বাচন গ্রহনযোগ্য হয়নি। এই মিথ্যার আশ্রয় নেয়ার অর্থ এই দাঁড়ায় যে আমি আমার অতীতে যা অন্যায়, কুকর্ম করেছি তা আমি আবার করতে চাই, সবার সামনে সত্যকে তাই স্বীকার করতে চাইনা। স্বীকার যদি করেই ফেলি তাহলে তো আগামীতে সুযোগ পেলে একই অন্যায়, দুর্নীতি, পুত্র-প্রীতি করা যাবেনা, মৌলবাদের সাথে গাঁট-ছড়া বাঁধা যাবেনা। আমি কিন্তু আবার বলে বেড়াই - "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়"। পক্ষপাতদুষ্ট নির্বাচন এর দোহাই কি নিজের অন্যায়, দুরাচারকে ঢাকতেই ব্যবহার করা হচ্ছে না? সবাইতো স্বপ্ন দেখেছিল নতুন এক সংস্কৃতির - নির্বাচনে বিজিত দলের নেতা স্বতঃস্ফুর্ত ভাবে ছুটে গেছেন বিজয়ীকে অভিনন্দন জানাতে। দু'জনে হাতে হাতে রেখে সহাস্যে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতির সামনে। পাঁচ বছর কি অসীম মহাকাল সম যে ফুরাবে না? পাঁচ বছর প্রথমবারের মত একটা দায়িত্বশীল বিরোধীদলের ভুমিকা পালন করার নজির স্থাপন করলেই তো আগামীবার দেশ পরিচালনার দায়িত্ব নেয়ার পথ অর্ধেক মসৃন হয়ে যায়। বাকিটুকু হয় জামাতের মত পরজীবিকে ছূঁড়ে ফেলে দিলে আর দল থেকে গুন্ডা-পান্ডাদের বের করে দিলে। এইটুকু কাজ করতে এত কষ্ট? ও আরও একটা কাজ করা দরকার - বর্তমান অথর্ব মহাসচিবকে প্রতিস্থাপন করতে হবে একজন প্রেজেন্টেবল এবং ক্রেডিবল ভদ্রলোককে দিয়ে। মাতাল দিয়ে দল চলে না।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০০৯ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন