somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মেয়ে

২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার মেয়ের দিকে তাকালে সেই রবি ঠাকুরের কাবুলিওয়ালা গল্পের মিনির কথা বারবার মনে পড়ে যায়। একটা মুহুর্ত দম ফেলার ফুরসত তার নেই। বাড়ির সবাই ওর কান্ড-কারখানায় তটস্থ। সপ্তাহখানেক আগে অফিসের একটা বার-বি-কিউ পার্টি ছিল। অনুষ্ঠানে কোম্পানির অনেক গুরুত্বপুর্ন লোকজন ছিলেন। পুরো অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে অনেক ছবি তুলেছিলাম। বাসায় ফেরার পর কোন ফাঁকে ক্যামেরাটা আমার কইন্যার হাতে পড়েছে টেরও পাইনি। পুরো মেমোরি কার্ডে একটা ছবিও আর খুঁজে পাইনি, সব সে ডিলিট করে দিয়েছে। আমার কম্পিউটার, সেলফোন এগুলোর ব্যাপারে ওর আগ্রহ আর সবকিছুর থেকে বেশী। তেমনি আগ্রহ ওর মা'র বই-পত্র, রং তুলি, আর্টের খাতা এগুলোতে। আমি বাসায় ফিরে যখন কম্পিউটারে বসব তখনই এসে বলবে, "বাবা একটা মজার জিনিষ দেখাও।" ছোট বেলায় আমি ঠিক যেভাবে বিস্কুটের ক্রিমটুকুন খেয়ে বাকিটা ফেলে দিতাম সেও ঠিক তাই করে। বাইরে কোথাও যেতে যখন তাকে তৈরী করা হয় তখন কেউ যদি জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে, বলবে "আগোরায় যাচ্ছি"। বলা বাহুল্য আগোরা তার ভীষন পছন্দের জায়গা যেখনে গেলে থরে থরে চকোলেট, ক্যান্ডি, খেলনা সাজানো থাকে। যেটা খুশী সেটা বেছে নেওয়া যায়। আমার মনে পড়ে ছোটবেলায় বাসার পাশের মুদি দোকানের লজেন্স, চুয়িংগাম, চাট্‌নির বয়ামগুলো কত লোভনীয় ছিল, ভাগ্যিস আমাদের সময় আগোরা ছিলনা। ছুটির দিন সকালে তার নিত্য আবদার, "বাবা হাওয়াই মিঠাই খাব"। তখন তাকে নিয়ে চলে যেতে হয় শিশু পার্কে হাওয়াই মিঠাই আর গ্যাস বেলুন কিনে দিতে। ছুটির দিনগুলোতে বাবার সাথে কাঁচা বাজারে যাওয়া আর ওখানকার এক অখ্যাত মিষ্টির দোকানে বসে চামচ দিয়ে গ্লাস থেকে দৈ খাওয়া, শাক আলু, কিংবা বড়ই কিনে নিয়ে আসা ছিল আমার অভ্যাস। আমার মেয়ের পছন্দ কেএফসি'র চিকেন; বাসার পুরনো ঔষধের বোতল দিয়ে কট্‌কটি/গাট্রা খেতে পারলেই আমরা ধন্য হয়ে যেতাম। আব্বার বদলির চাকুরির কারনে মফস্বলে রয়েছি অনেকটা সময়, অফিসের কাজে আব্বা ঢাকা আসলে সাথে নিয়ে ফিরতেন 'বনালিম' নামের এক ক্যান্ডি, কখনওবা নাবিস্কো'র টফি। সারা মাস আম্মার আলমারির ওপর রাখা ঐ প্যাকেটটা শেষ না হওয়া পর্যন্ত স্বস্তি পেতাম না। এখন আর ওসব পাওয়াও যায়না।


আসলে বলতে চাচ্ছিলাম যে কথা - ওর জন্যে একটা গানের ওস্তাদ রাখতে চাই। যদিও গান শেখার জন্যে ওর বয়সটা একটু কমই হয়ে যায়, তারপরও আমার ইচ্ছে এখন থেকেই শুরু হোক। আপনাদের কারো যদি এমন কোনও ওস্তাদের খোঁজ থাকে যিনি মগবাজার এলাকার বা কাছাকাছি আর খেলার ছলে বাচ্চাকে গান শেখাতে পারবেন তাহলে আমাকে তথ্য দিয়ে সাহায্য করবেন। পুনঃশ্চ ওর বয়স ২+ ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×