অনুগল্প
০৮ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার বাসা আগে বুনিএ বনে ওরা একদিন বাসা বাঁধত নিজেরাই। এখন থাকে রেডিমেড বাসায়। পোড়ামাটির গায়ে পলিশ করা ছিমছাম সুন্দর বাসা। ওদের প্রবেশ ও বর্হিগমন ব্যবস্থা রেখে তৈরি সুরক্ষিত-নিরাপদ ব্যবস্থাপনা। বিষ্টি-বাদল কি সামান্য ঝড় এ বাসার কোন ক্ষতিই করতে পারেনা। বড় ঝড়ে গাছ ভাঙ্গলে তবেই হয়ত ভাঙ্গে বাসা; পরদিনই কর্তৃপক্ষ আস্ত থাকা গাছগুলোতে করে দেয় আরো কিছু নতুন আবাসন।
ওরা এখন বাসা বাঁধতে জানেনা। শেখেইনি কোনদিন। বাপ-দাদা যারা বাসা বাঁধা দেখেছে তারা গল্প করে। ওরা শোনে। ভাবে, হায়! কী কষ্টের দিনই না ছিল তখন! ভাগ্যিস সেদিনে জন্ম হয়নি!
প্রকল্প শেষ হয়। ওদের সুদৃশ্য পোড়ামাটির বাসা পুরনো হয়ে ভাঙ্গতে থাকে। কেউ আর বদলে দিতে আসেনা। অভিমানে দিনকতক ওরা মনমরা হয়ে থাকে। তারপর কিচির মিচির করে প্রতিবাদ জানাতে শুরু করে। তাতেও ‘অন্ধ-বধির’ জাতের দৃষ্টি-শ্রুতি আকর্ষণে ব্যর্থ হয়ে ওরা ফের নিজেদের বাসা নিজেরাই বানাতে শুরু করে। অদক্ষ চঞ্চুতে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন