আমি আকাশ হয়েছি,
তুমি আমার বুকে উড়ে উড়ে যাও,
প্রাণের উল্লাসে মন-আকাশ কাঁপাও।
আমি হব নদী , ববো নীরবধি-
তুমি যদি তাঁর বুকে ডিঙ্গা ভাসাও,
আমার বুকেতে দিও প্রণয়ের ঢেউ।
মরু ভূমি আমার এ বুক
সবুজ হইয়া উঠোক, অধিকার নাও।
আমার বুকেতে পদ যাত্রা চালাও।
এইবার হব আমি পাষান পাহাড়
তুমি হয়ে তুষার, আমারে শীতল করে দাও,
কল কল করে দূরে বহিয়া না যাও।
আমি আদিগন্ত পথ-
লয়ে তব রথ' সে'পথ যাত্রি তুমি হও,
আমার পথেতে চলে আমার আদল চিনে লও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


