স্মৃতির মীনাগুলি পিরামিড হতে আছে
রোহিনী মেঘেরা সব বিরহের শেষ গুটি চেলে
মনের তেপান্তর ঘাস হীন ধুধু বালুচর করে দিলো, তাই-
শুকায়ে গিয়েছে প্রেম সনাতন উপত্যকায়।
তবু কেনো তার পিছে ঘুরে মন!!
সময়ের দায়িত্ব ভুলে অকারণ?
আজো ফুঁটে পৃথিবীতে কৃষ্ণচূড়ার প্রেমে লাল ঘন শ্যাম-
পুরোনো দেহটা আছে, তুমি যেনো নবনিতা আজ।
বিরহীর ভালোবাসা শিরিষের ঝরা পাত প্রেম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


