ওটি তুমি করবেনা কথা দিয়ে ছিলে
মুখে নয় মনে মনে অফ-অল শব্দে
সবুজ ধানের পাশে ১৪২০ বঙ্গাব্দে।
ধান ক্ষেত গিয়েছে ফুরিয়ে,
এক বার দুই বার, ধানের মতন
তুমিও হারিয়ে গেছো বলে কয়ে প্রিয়ে।
বাতাস কহিয়া গেলো মরমর ধ্বনে
কত প্রিয়া ভাঙ্গিয়াছে প্রেমিকের সনাতন মন।
ওটি তুমি করবেনা কথা দিয়ে ছিলে,
ওটি মানে আপাতত না হইবে দারপরিগ্রহ,
আমারে প্রেমোনি তুমি- ভালোবেসে ছিলে-
শুধু, তবুও হয়েছো দারা,কার ধর্মীনী সহ-
হয়েছো? দিয়েছো মোরে নিবির বিরহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


