মন্দ ছিলো নাকো,
তোমার আমার নাবলা প্রেম প্রিয়া
নিত্য সুখের কল্পনাতে আমার হৃদয়
ভাবতো সেকি হয়নিকো সে জানা,
রাত্র এলে তবু , হাওয়ার ডাকে চিটি-
বাজতো তোমার প্রেমের চিঠির বীণা।
চৌদ্দ-শ বিশ শেষ হয়েছে নিজে,
কিন্তু তুমি শেষ করেছো প্রেম-
ধূসর যাহার জীবন ছিলো
রঙ্গীণ বিষে শেষ হলো সে হ্যাম।
বীতির বাইরে শেষ হলো সে যার শুরু নেই কোন-
পদ্মার ঢেউ ভাঙলো দু-তীর
মাঝখানে চর জাগিয়ে দিয়ে গাঙ্গে-
সব ভুলে সে বললো আমায় "ভুলবেনা প্রেম শোন"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


