তোমারে খুজিয়া পেতে হে স্বাধীনতা
৯ মাস রক্ত ঢেলে--
আমাদের পূর্ব পুরুষ মাতা পিতা
এদেশের মাটি আর জলে
রক্তিম স্বরলিপি গিয়ে ছিলো লিখে
আজকের বাঙলার মাটিতে দাঁড়ায়ে এসে দেখি
স্বাধীনতা লিখা আছে অস্তরাগে, রঙ ফিকে,
রং ফিকে হয়ে গেছে--
আমরা নতুন করে হয়ে গেছি দাশ
কয়েকটি ফ্যামিলির কাছে।
কবেকার চেতনার চৌম্বক জাতি আজ-
বিভাজিত হিংসার দুখানি মেরুয়-
গর্দভ জনগণ গুলামী করে বরণ
হয়ে গেছি লীগ আর বিএনপি ময়-
মোরা এক বিংশ শতাব্দির সচেতন গুলামের জাত
ঘরে নেই ভাত, তবু লালসাময়ীর লাগি
বাংলার পথে মোর বহায়ে চলেছি লাল রক্ত-প্রপাত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



