somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহান নেতা ও একজন প্রতিবাদী ...নাকি বিদ্রোহী ?

২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৬৮ সালের নির্বাচনে আমাদের এলাকার মনোনয়ন পেয়েছিলেন জনাব আফতাব উদ্দিন ভুঁইয়া সাহেব । তখন আসাদুল হক খসরু সাহেবের সমর্থকদের ভিতরে তীব্র ক্ষোভ দানাবাধে এবং সিদ্ধান্ত নেন তারা আফতাব উদ্দিন ভুঁইয়ার বিপক্ষে নির্বাচন করবেন। এই সিদ্ধান্তটি দলীয় প্রধানকে জানিয়ে দেয়ার জন্য বিদ্রহীদের একটা অংশ এসেছে পার্টি অফিসের সামনে। তারা অফিস থেকে বেশ খানিকদূর এগিয়ে সামনের যে রাস্তা দিয়ে নেতা আসবেন সেদিকটাই জটলা পাকাচ্ছেন । নিজেদের ভিতরে একটা চাপা উত্তেজনা নিয়ে গুঞ্জন চলছে... কারন একটাই ......বেড়ালের গলায় ঘন্টাটা বাধবে কে ?? এদিকে নেতার জীপ দেখা যাচ্ছে । সেই মুহুর্তে ২৪/২৫ বছর বয়সী এক যুবক জীপের সামনে দাঁড়িয়ে দুহাত উচু করে নেতার গাড়ীর গতি রোধ করে যুবকটি চিৎকার করে জানতে চান " মাননীয় নেতা ,কি কারনে খসরুর পরিবর্তে আফতাব ঊদ্দিন ভুঁইয়াকে মনোনয়ন দেওয়া হল ? আমাদের কাছে পরিস্কার করে না বললে আমরা কেউ আফতাব উদ্দিনের নির্বাচন করব না। নেতা প্রথমে খুব জোড়ে ধমক দিলেন । যুবক অনড় দাঁড়িয়ে রইল । সবাইকে হতবাক করে দিয়ে নেতা জীপ থেকে নামলেন এবং যুবকের পিঠে হাত রেখে বললেন, “সামনে অনেক বড় আন্দোলন তাই এই মুহুর্তে খসরু সাহেবের মত একজন ব্যাবসায়ীর চেয়ে আফতাব উদ্দিন ভুইয়ার মত একজন ত্যাগী নেতা দরকার যিনি সবসময় মাঠে থাকবেন। আমি চাই তোমরা সবাই তার নির্বাচন করে তাকে জয়যুক্ত কর।“ পরক্ষনেই নেতার নামে শ্লোগান দিতে দিতে যুবক সহ জনতার প্রস্থান। নির্বাচনে ঐ যুবকদের সক্রিয় অংশগ্রহনের কারনে বিপুল ভোটে জয়লাভ করেন জনাব আফতাব উদ্দিন ভুঁইয়া।
সেই নেতা আর কেউ নন স্বয়ং বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান । আর ঐ যুবক হলেন ভৈরব বাজার মুক্তকারী বীর মুক্তিযোদ্ধা ইদ্রীছ আলী মোহন যিনি আমার জন্মদাতা পিতা। যিনি আজো ন্যায়বিচার বঞ্চিত । যার সন্তান হয়ে এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েও আমি ন্যায়বিচার পাই না।
Click This Link
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×