somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটোগ্রাফি বিষয়ক বাংলা টিউটোরিয়ালঃ কোথায় পাবেন ?

০৯ ই মে, ২০১০ দুপুর ১২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফটোগ্রাফি জানার আগ্রহ আছে এমন অনকেই হয়ত এই মুহুর্তে ওয়েবে ফটোগ্রাফি বিষয়ক বিভিন্ন বাংলা টিউটোরিয়াল, টিপস সার্চ করছেন। অজস্র সার্চ রেজাল্টের মধ্যে আপনার দরকারি সাইটটা খুজে বের করতে হয়ত অনকেটা বেগ পেতে হচ্ছে। অন্যদের ক্ষেত্রে না হলেও এ অবস্থা আমার ক্ষেত্রেও সত্য।

প্রায় মাস খানেক আগে কথা। গুগলে যখন ফটোগ্রাফি লিখে সার্চ দিলাম তখন প্রায় আড়াইলক্ষ সার্চ রেজাল্টের মধ্যে প্রথম পাতার যে দশটি সাইট স্ক্রিনে দেখা গেল তার প্রায় সবকটিই ঘুড়ে আসলাম এর সাথে আরও গোটা কুড়ি সাইট ঘুড়ে ঘুড়ে দেখলাম । ফটোগ্রাফি বিষয়ে কিছু বিক্ষিপ্ত আলোচনা ছাড়া ভালোকিছু নজরে পড়লনা। কিছু কিছু ব্লগের কমেন্ট পড়ে ধীরে ধীরে একটা বিষয় আমার কাছে পরিষ্কার হলো আমার মতো আরো অনেক পাঠক আছেন যারা ফটোগ্রফি বিষয়ে প্রচুর আগ্রহ রাখেন। তারা ভালো কোন টিউটোরিয়াল খুজছেন হয়তবা কিন্তু খুজে পাচ্ছেন না।

অবশেষে কিইবা করা আমার খোজ-দ্যা সার্চ চালানো বন্ধ হলোনা। এবার আমি নতুন নিয়মে সার্চ শুরু করলাম। সামহোয়্যার ইন ব্লগ, সচলায়তন, আমারব্লগ, আপ্র ইত্যাদী ব্লগ আর ফোরামের নিজস্ব সার্চ টুল ব্যবহার করে সার্চ দিলাম ফটোগ্রাফি বিষয়ক কন্টেন্ট এর আশায়। এবার নিরাশ হলাম না। আবিস্কার করলাম এই ব্লগ সহ অন্য ব্লগে এমন অনেক ব্লগার আছেন যারা তাদের ব্লগে বাংলা ভাষায় ফটোগ্রাফি বিষয়ে সুন্দর সুন্দর টিউটোরিয়াল, টিপস্ লিখে থাকেন। কিন্তু আমরা অনেকেই তাদের এই সাইট গুলোর ঠিকানা জানিনা।

এর মধ্যে বেশ কয়েক দিন অতিবাহিত হয়ে গেছে। গত কয়েক দিন ধরে ফটোগ্রাফি বিষয়ক কন্টেন্টগুলো এক এক করে পড়া শুরু করছি। অনেক ভাল ভাল লেখকের দারুন দারুন পোষ্ট চোখে পড়ল। তবে একটা সমস্যায় পড়লাম। সমস্যাটি এরকমঃ কোনও লেখকের একটি পোষ্টের লিংক ধরে তার ব্লগে উপস্থিত হয়েছি.... পুরো পোষ্ট টি পড়েছি..... পড়ার পড় মনে হয়েছে তার ব্লগে ফটোগ্রাফি সংক্রান্ত আরও লেখা রয়েছে..... কিন্তু অনেক চেষ্টা করেও তা খুজে পাচ্ছিনা........একমাত্র কারন ব্লগারের পোস্ট ব্যবস্থাপনায় ত্রুটি। লেখকের নানা বিষয়ক পোষ্টের ভিড়ে ফটোগ্রাফি বিষয়ক লেখা যে কোনটি তা খুজে পাওয়া অত্যন্ত কঠিন। আর সে পোষ্টগুলোর মধ্য হতে কোনটি এক্সপোজার সংক্রান্ত বা কম্পোজিশন সংক্রান্ত তা তো আরো দুরে। যাই হোক এধরনের অভিজ্ঞতা আমার ইতিপূর্বে ছিলো না কয়েকদিন যাবৎ ফটোগ্রাফি বিষয়ক লেখা খুজতে খুজতে পড়তে পড়তে আমার এ অভিজ্ঞতাগুলো হলো। সমস্যাগুলো আমার কাছে খুব বড় এবং জটিল মনে হচ্ছে।

নতুন পুরোনো অনেক পাঠক আছেন যারা ফটোগ্রাফি বিষয়ে প্রচুর আগ্রহ রাখেন, ফটোগ্রাফির কলা-কৌশল গুলো আয়ত্ব করতে চান, কারিগরী বিষয়গুলো জানতে চান বুঝতে চান; তাদের জন্য বলছি ফটোগ্রাফির পুরো বিষয়টি ধীরে ধীরে আয়ত্ব করতে হলে তা একটা নির্দিষ্ট নিয়মে ধাপে ধাপে জানতে ও বুঝতে হবে। তা না হলে সাটার স্পিড, এপারচার, এবং আইএসও এর মত সবকিছু তালগোল পাকিয়ে ফেলতে পারেন। কোথায় পাবেন ধাপে ধাপে শেখার এসব টিউটোরিয়াল? এ জন্য ভাবছি পরবর্তী পোষ্টে ফটোগ্রাফি বিষয়ক বিভিন্ন পোস্টের সংক্ষিপ্ত বর্ননা ও লিংক সহকারে একটি পোষ্ট দেব যাতে যারা ফটোগ্রাফি বিষয়ে জানতে চান তারা যেন ধাপে ধাপে বিষয়গুলো শিখতে পাড়েন।

বিঃদ্রঃ-পাঠকদের মধ্যে যাদের কাছে ফটোগ্রাফি বিষয়ক ভাল কোন লেখার খোঁজ খবর আছে তারা সংক্ষিপ্ত বর্ননা সহ লিংকটি মন্তব্য আকারে পোষ্ট করতে পারেন। পরবর্তিতে সেটি মুল পোস্টে আপডেট করে দেওয়া হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১০ দুপুর ১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×