ZIA INTERNATION L AIRPORT !!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
প্রথম বার চোখে পড়লো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী আগমনী লাউঞ্জের পাকিং-এ অপেক্ষারত অবস্থায় টার্মিনাল ১ ও ২ এর মাঝামাঝিতে অবস্থিত লাল আলোক দ্বারা নির্মিত বিমানবন্দরের নাম ফলকটি। তাকিয়ে একটু ধাক্কা খেলাম ভূল দেখছি নাতো চোখে। না ঠিকই আছে। নামফলকে লেখা ZIA INTERNATION L AIRPORT। একটু খেলায় করলে বোঝা যায় “INTERNATIONAL”- এর A অক্ষরটির বাতিটি নষ্ট হয়ে আছে - জ্বলছে না। একটু হাসলাম। অপেক্ষার এক পর্যায়ে হঠাৎ সমস্বরে অট্টহাসির শব্দ। তাকিয়ে বুঝলাম পাঁচ-ছয় জনের একটি দল পাশে দাঁড়িয়ে বিমানবন্দরের ত্র“টিযুক্ত নামফলক নিয়ে হাসাহাসি করছে।
পরদিন উত্তরা থেকে ফেরার পথে নামফলকটির কথা মনে পড়াতে কৌতুহল বশতঃ বিমানবন্দরে ঢুকলাম । কিন্তু হায় আগের দিনের মতই-“A” অক্ষরটি ছাড়াই বিমানবন্দরের নামফলকটি লাল আভা ছড়াচ্ছে।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের লোকবলের অভাব আছে বলে তো কখনই শোনা যায় নি। ক্ষেত্র বিশেষে প্রয়োজনের তুলনায় তাদের জনবলের সারপ্রাস আছে। অথচ সামান্য একটি বাতি তাও আবার চোখের সামনে যা সহজেই চোখে পড়ে তা ঠিক করা ২ দিনেও হলো না । অথচ বাতিটি বদলাতে কতক্ষন সময় লাগে। কিন্তু সিভিল এভিয়েশন কর্তা ব্যক্তিদের চোখে তা পড়ছে না। ওনারা কি ঘুমান নাকি? তাদের কর্তব্য পালনে এই উদাসীনতা প্রতিদিন হাজার হাজার দেশী-বিদেশী যাত্রীর হাসির খোড়াক যোগাচ্ছে।
যাত্রী সেবায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এমনিতেই বিখ্যাত!?! তাই হয়তো তাদের ঘুম ভাঙ্গছে না। কিন্তু আমাদের কাছে তো এই দায়িত্বহীনতা দৃষ্টিকটু মনে হয়।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের ঘুম অচীরেই ভাঙ্গবে এই আশায় রইলাম।
পুনশ্চঃ আমি জানি না ২য় দিনের পর বাতিটি ঠিক হয়েছে কিনা, না এখনও ওভাবেই আছে ।
১০টি মন্তব্য ৭টি উত্তর
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।