Herd Immunity
এর মানে, একটা কমিউনিটি থেকে একটি রোগকে নির্মূল করার জন্য সেই কমিউনিটির সর্বাধিক সংখ্যক মানুষকে রোগটির বিরুদ্ধে ভ্যাক্সিনেটেড করা।
কারন ধরে ধরে সবাইকে ভ্যাক্সিনেটেড করা প্রায় অসম্ভব একটা কাজ।
এভাবেই পৃথিবী থেকে নির্মূল হয়েছে গুটি বসন্ত।বাংলাদেশ হয়েছে পোলিওমুক্ত।
সামাজিক রোগগুলো নির্মূল করার জন্যও এখন এই থিওরি অ্যাপ্লাই করা লাগবে।
দেশের সব মানুষ অসত না, দুর্নীতিবাজ না।
সব মানুষ ধর্মান্ধ না, উগ্রবাদী না, জংগী না।
কিন্তু বাকি মানুষগুলোর সমস্যা হচ্ছে তারা এই খারাপ জিনিসগুলার বিরুদ্ধে রুখে দাড়াচ্ছে না।
গুটিকয়েক রুখে দাঁড়ানোর চেস্টা করলেই বদগুলা চড়াও হয়। তাই শেষ পর্যন্ত সমাজটাও আর বদলায় না।
যে মানুষগুলো অন্যায়কে মনে মনে ঘৃনা করে, তাদেরকে একত্রিত করতে হবে, একটিভ করতে হবে।
যে যার জায়গা থেকে কাজ করতে হবে।
আপনি পরিবর্তন চান, কাজ শুরু করুন।
হৃদয়ে এই দৃঢ় বিশ্বাস রাখুন, এই দেশের কোন না কোন শহর বা গ্রামে আপনারই মত আরো অসংখ্য আশাবাদী মানুষ রয়েছে।দেশের বাইরেও আছে।
নিজেকে তুচ্ছ ভাববেন না।আপনার ভেতরেই হয়ত লুকিয়ে আছে সম্ভাবনা।
তবে সাবধান, ধরাকে সরা জ্ঞান করবেন না।
আপনি উঠে দাড়ান সাহস করে, আরো দশজন উঠে দাঁড়ানোর সাহস করবে ইনশাআল্লাহ।
আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে পারব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


