somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেখ হাসিনা তাহলে ব্রাজিল এর সমর্থক!!!

১১ ই জুন, ২০১০ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? যে দল ভালো খেলবে সে দলের, নাকি অন্য কোনো দলের?

দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার কিছুক্ষণ আগে সাংবাদিকরা গণভবনে এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে পেয়ে যান। প্রস্তাবিত বাজেট নিয়ে সরকার প্রধান হিসেবে তিনি তার প্রতিক্রিয়া তুলে ধরেন সাংবাদিকদের কাছে। এরপরই হাসিনার কাছে জানতে চাওয়া হয়- বিশ্বকাপে তিনি কোন দলের সমর্থক।

প্রশ্ন শুনে হেসে ফেললেন প্রধানমন্ত্রী। কিছুক্ষণ চুপ করে থাকলেন। এসময়,এক সাংবাদিক জানতে চাইলেন- তিনি উদ্বোধনী অনুষ্ঠান, আর খেলা দেখবেন কিনা।

প্রধানমন্ত্রী বললেন, "খেলা দেখবো বলেই তো বিকেলের মধ্যে সব অনুষ্ঠান শেষ করে দিলাম।"

এর মধ্যেই এক সাংবাদিক প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলেন, "আপনি কি আর্জেন্টিনার সমর্থক?"

কথাটা শুনে হেসে ফেললেন তিনি। মুখটা ঘুরিয়ে এমনভাবে ঠোঁট নাড়লেন, তাতে মনে হলো, প্রধানমন্ত্রী 'ব্রাজিল' শব্দটা উচ্চারণ করলেন।

পরে অবশ্য আশ্রয় নিলেন কূটনৈতিক কায়দার। বললেন, "সব দেশের সঙ্গেই তো আমরা বন্ধুত্ব চাই।"

এ সময় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছিলেন উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি বললেন, "যে দল ভালো খেলবে প্রধানমন্ত্রী সেই দলকেই সমর্থন করবেন।"

"হ্যাঁ, যে দল ভালো খেলবে আমি তাদেরই সমর্থক", তার সঙ্গে সুর মিলিয়ে বললেন শেখ হাসিনা।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×