somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভবিষ্যৎ চিন্তা

০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভবিষ্যৎ নিয়া চিন্তা করি না। এই নিয়া আমার কাছের লোকেরা খুব অখুশি। আচ্ছা বলেন তো ভবিষ্যৎ কি? আমরা কেন ভবিষ্যৎ চিন্তা করি? ভবিষ্যৎ চিন্তা করলে কি হয়?

আমি বর্তমানে বিশ্বাস করি । কারন আপনি আজ যা করবেন কাল তা আপনার ভবিষ্যৎ হবে। যদি ভবিষ্যৎ চিন্তা করতে করতে বর্তমান সময়কে শেষ করেন তবে তা আপনার বর্তমান ভবিষ্যৎ দুইটাই শেষ হবে। ভবিষ্যৎ বলে কোন কিছু নাই । ভালো করে চিন্তা করে দেখুন আমরা সব সময় বর্তমানে বাস করি। ভবিষ্যৎ হলো কাল্পনিক। যা বর্তমানে এসে বদলে যেতে পারে। একটা সহজ উদাহরন দেই।

ধরুন আপনি এখন বেকার । আপনার বয়স ২৫ । আপনি এক মেয়েকে প্রেমের প্রস্তাব দিলেন । কিন্তু সে মেয়ে আপনাকে বলল সে আপনার সাথে এখন না ভবিষ্যৎ কোন সময়ে প্রেম করবে যখন আপনি বেকার থাকবেন না। আপনি তার কথা মেনে নিলেন আর বেকার থেকে কার হতে মানে চাকরি নিতে চেষ্টা করলেন । বর্তমান অবস্থায় আপনি চাকরি পেতে আরও ৫ বছর সময় লাগবে। তখন আপনার বয়স হবে ৩০। যখন চাকরি পাবেন তখন ঐ মেয়ে বলবে তোমার চাকরি আছে কিন্তু বাড়ি গাড়ি নাই। বাড়ি গাড়ি না করলে আমার বাবা মা বিয়ে দিবে না।

আপনি যতই ভালো চাকরি করুন না কেন বাড়ি গাড়ি করতে আরও ১০ বছর বা তার বেশি সময় লেগে যাবে। তখন আপনার বয়স হবে ৪০। ততদিনে ঐ মেয়ের বিয়ে হয়ে যাবে । আর আপনি ৪০ বছর বয়স নিয়া প্রেম করার মত মেয়ে পাবেন না । এমন কি বিয়ে করতেও ঝামেলা হবে।


কিন্তু ধরুন যদি ঐ মেয়ে আপনার প্রেমের প্রস্তাবে ভবিষ্যৎ না ভেবে বর্তমান চিন্তা করে রাজী হয়ে যেত তো আপনার ৫ বছর প্রেমের আনন্দ পেতেন । তারপর চাকরি হলে বিয়ে করে নিলে ১০ বছর বেশি বিবাহিত জীবন উপভোগ করতে পারতেন । আপনার ছেলে মেয়েও বড় হয়ে যেত। কিন্তু এক ভবিষ্যৎ চিন্তা আপনার জীবন থেকে এই সকল কিছু কেড়ে নিবে।

৪০ বছর বয়সে দেখবেন সব আছে শুধু নেই , জীবনের সোনালি বছর গুলো । আপনার উপার্জন করা বাড়ি গাড়ি যখন থাকবে তখন আপনি পাকা ধুন্দুল হয়ে যাবেন আর অল্প কিছুদিনের মধ্যে আপনি মৃত ধুন্দুল হয়ে যাবেন । আর আপনার খোসা দিয়ে অন্য কেউ তার গা পরিষ্কার করবে। মানে আপনার অর্জন করা সব সম্পতি অন্য কেউ বর্তমানে বসে আরাম করে ভোগ করবে।

তাহলে ভবিষ্যৎ চিন্তা করে আপনি কি পেলেন?

ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন , তোমার সাথে যা হবে তা পূর্ব নির্ধারিত। তুমি কার্ম করে যাও তার ফলের চিন্তা করো না। বর্তমান এ সব । জীবন না আছে অতীতে না আছে ভবিষ্যৎতে, জীবন তো আছে এই ক্ষনে।

জীবন আপনাকে যা দেয় তা গ্রহন করুন ভবিষ্যৎতের ফেলে রাখবেন না । কারন যে সময় এক বার যায় তা কখনোই আর ফিরে আসে না।

( এই সব কিছু আমার একান্ত নিজের ভাবনা , কারো জীবনধারাতে হস্তক্ষেপ করার উদ্দেশ্য নিয়ে লেখা নয়। )
ধন্যবাদ
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

দ্য সাইলেন্ট ইকো

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১০


এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ফিকশনাল ইনভেস্টিগেটিভ ক্রাইম থ্রিলার। গল্পের সমস্ত চরিত্র, প্রতিষ্ঠান, স্থান, সাল ও অপরাধের মোটিভ লেখকের কল্পনানির্ভর। বাস্তব কোনো ব্যক্তি, পেশাজীবী বা অমীমাংসিত... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×