somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালবাসার অশ্রু...

২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকাল ৫ টা,এইমাত্র অফিস থেকে বের
হলো অরণ্য।ছোট-খাট একটা মাল্টিন্যাশনাল
কোম্পানিতে চাকরি করে অরণ্য। অফিস
থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে হাটা শুরু
করে অরণ্য। হঠাৎ পিছন থেকে কেউ তার নাম
ধরে ডাক দেয়।
--অরণ্য,এই অরণ্য।
--আরে শফিক! ! কেমন আছিস দোস্ত।
--ভালো, তুই?
--আমিও ভালোই আছি।অনেকদিন পর
দেখা হলো তোর সাথে।
--হুম।প্রায় তিন বছর পর দেখা।তারপর,
সবকিছু কেমন চলছে তোর?
--চলছে কোনরকম। ছোট-খাট একটা জব
করছি।বিয়েও করেছি।আর সবকিছু ভালোই
চলছে।তোর কি অবস্থা?
--আমার আর অবস্থা! ! বেকার জীবন।
চাকরির আশায় রাস্তায় রাস্তায় ঘুরছিস।এই
আর কি....
--চল্
একটা দোকানে বসে চা খেতে খেতে গল্প
করা যাক।
..
শফিকের সাথে গল্প করতে করতে অনেক
সময় পার হয়ে গেল। শফিককে যখন বিদায়
জানালো অরণ্য তখন ঘড়ির কাটায়
৮টা বাজে। অরণ্যর মনে পড়ল আজ
রিমি ওকে খুব তাড়াতাড়ি বাসায় যেতে বলেছে।
ওহ্ রিমি হচ্ছে অরণ্যের স্ত্রী। অনেক
লক্ষ্মী একটা মেয়ে।অনেক
ভালবাসে অরণ্যকে।অনেক কেয়ার করে তার।
আর অরণ্যও অনেক বেশি ভালবাসে তার
লক্ষ্মী বউটাকে। কাল রিমির জন্মদিন।অনেক
প্লান করেছিল অরণ্য। কিন্তু পুরনো বন্ধুর
সাথে গল্প করতে যেয়েই
এতো দেরি হয়ে গেল। কিন্তু কিছুই
করা হলো না তার।
..
রাত দশটা সেই সন্ধা থেকে অরণ্যের জন্য
অপেক্ষা করে আছে রিমি। আজ অনেক
সেজেছে মেয়েটা। একদম পরীর
মতো লাগছে মেয়েটাকে।সবকিছুই অরণ্যর
জন্য।কিন্তু অরণ্যর এখনো দেখাই নেই।বার
বার অরণ্যর ফোনে ট্রাই করছে মিমি।বাট
ফোনটা শুধু অফ পাচ্ছে।খুব
কান্না পাচ্ছে মেয়েটার।
..
রাত ১১:৩০ এ বাসায় ফেরে অরণ্য।
রিমি ভেবেছিল অরণ্যর হাতে থাকবে হয়ত
একগোছা লাল গোলাপ। কিন্তু তার
বদলে সারাদিনের কর্মব্যস্ত অরণ্যের
মলিনমুখটাই দেখতে পাই রিমি।
অরণ্যকে খেতে আসতে বললে বলে আজ
বাইরে থেকেই ডিনার করে এসেছে।এই
বলে ঘুমাতে চলে যায় অরণ্য। অনেক কষ্ট হয়
রিমির।অরণ্য কি রিমির জন্মদিনের কথাটাও
ভুলে গেছে!! এই অরণ্য আর আগের
অরণ্যকে মিলাতে পারে না রিমি।অরণ্যের
কাছে তো সে কখনো দামি গাড়ি,গহনা,বিলাস
বহুল বাড়ি চাইনি।চেয়েছে শুধু
একটুকরো ভালবাসা। আর সেই অরণ্য.........
আর ভাবতে পারে না রিমি।খুব
একা একা কাঁদতে ইচ্ছা করে রিমির।
দৌড়ে ছাদে চলে যায় সে।
ছাদের গেট খুলতেই অবাক হয় রিমি।
পুরো ছাদজুড়ে বেলুন আর ফুলের সমারোহ।
ছাদের
চারপাশে অনেকগুলো মোমবাতি জালানো।
আর ছাদের ঠিক মাঝখানে একটা টেবিলের
উপর কেক রাখা।কেকের উপর লেখা " I Love
you, Rimi"
পিছন ফিরতেই রিমি দেখে অরণ্য
দাড়িয়ে।,মুখে একটা মিস্টি হাসি,আর
পিছনে একগুচ্ছ লাল গোলাপ। রিমির
সামনে হাটু গেড়ে বসে অরণ্য। তারপর হাতের
ফুলগুলো রিমির দিকে বাড়িয়ে বলে,
--হ্যাপি বার্থডে রিমি।ভালবাসি তোমায়
মিস্টি বউ।
চোখের পানি আর
আটকে রাখতে পারে না রিমি।কান্নারত
অবস্থায় ঝাপিয়ে পড়ে অরণ্যর বুকে।অরণ্যও
কাদতে মানা করে না রিমিকে।
কাঁদুক পাগলীটা।ভালবাসার কান্না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×