somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়েঃ অমৃত না গরল !!!!????

২৫ শে জানুয়ারি, ২০০৭ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ে একটি আদিম সামাজিক অনুষ্ঠান। সস্তান জন্মানোর একটা বৈধ সার্টিফিকেট। প্রাগৈতিহাসিক প্রথা। যদিও সভ্য সমাজ নানাবিধ বিকল্প ইতিমধ্যে বাৎলে নিয়েছে। তবুও বিয়ের চিরন্তন আবেদন কিন্তু শেষ হবার নয়।
এই ধরুন না- বিয়ে উপলক্ষে সব আত্মীয়-স্বজন একত্রিত হয়। কত আনন্দ (অনেকাংশে দুঃখও) ভাগাভাগি করার এক অপূর্ব সুযোগ। কনে দেখা, গায়ে হলুদ, বিয়ে, শুভদৃষ্টি, বাসর... কতই না বাহারি আয়োজন। জানি না এর শাস্ত্রীয় প্রয়োজন কতখানি, কিন্তু সোস্যাল ভ্যালু কিন্তু অপরিসীম। যদিও পন (যৌতুক) প্রথার কারণে বিবাহ নামক অনুষ্ঠান অধুনা ফ্লপ মারতে শুরু করেছে।
বিবাহের রীতি কিন্তু বেস মজার। ধর্মভেদে-বর্ণভেদে এমনকি স্থান ভেদেও রীতিতে বৈচিত্র্য পরিলতি হয়। পাক কালামকে স্বাক্ষী রেখে কাবিননামায় সই করে মুসলমান বিয়ে হয়। যদি দং হৃদয়ং মম- তদস্তু হৃদয়ং তব- হিন্দু রীতির উলেল্লথযোগ্য দিক। সাতপাক আবার হিন্দু বিয়ের ইউনিফর্মাল রীতি। অবশ্য মঙ্গলসূচক নানাবিধ মন্ত্রাচার তো আছেই।
খৃস্টীয় বিবাহ আরও বিচিত্র। ক্যাথোলিকের আদেশেই তারা স্বামী-স্ত্রী হয়ে যাচ্ছে। অবশ্য সে েেত্র উভয়পক্ষের অভিভবকের সম্মতিক্রমেই যাযক এ আদেশ দেন। বাইবেল থেকে নব বর-বধু যেন সুখে-দুঃখে এক সাথে থাকে তার জন্য আশীর্বাণী পাঠ করা হয়।
যে যে রীতিতেই বিয়ে করেন না কেন উদ্দেশ্য কিন্তু এক। মিউটুয়্যাল ট্রাস্ট। কাবিন, সাতপাক-অগি্ন স্বাক্ষী যাই করা হোক না কেন এটা তাদের মঙ্গলার্থেই; কখনো বা বিবাহত্তোর সামাজিক নিরাপত্তার জন্য। সব কিছুই বায়বীয়। আসল কিন্তু মিউচুয়্যালিটি। এটা না থাকলে সব পণ্ড।
বিয়ের অনেক মজার দিক রয়েছে। প্রবাদে আছে আছে- মানুষ দুই ধরনের- বিবাহিত এবং জীবিত। আমি অবশ্য শেষ দলের। অনেকে আবার বিয়ের পনের টাকায় রাতা রাতি ব্যবসায়ী বা চাকুরে বনে যান। বিয়ে আবার কারও জন্য মঙ্গল কারো জণ্য অমঙ্গলকারক। আজ যে সদানন্দ ছিল বিয়ের কলে পিষে তাকে একেবারে নিরানন্দ করে দিল। বিয়ে আবার কারও জন্য রাজটিকা। বিয়ে করে কেউ তৃপ্তি র ঢেকুর তোলেন। কেউ বা হারানোর যন্ত্রনায় কাতর হন। কেউ বা নিজের বাজার দর যাচাই করেন; কার চেয়ে সে কত বেশি পন নিল এই আরকি।
বিজ্ঞজনেরা কিন্তু বিবাহ থেকে দূরে থাকতে বলেছেন বার বার। এটা নাকি দিলি্লর লাড্ডু। যারা খায় তারাও পস্তায়- যারা না খায় তারাও পস্তায়। আমি কিন্তু খেয়ে পস্তানোর পক্ষে। পস্তানোর আগে অন্তত লাড্ডুর স্বাদ তো বাড়তি পাওয় যাবে।
একজন বিদগ্ধ শিল্পীকে অনেক দুঃখ করে গাইতে শুনেছিলাম-
কেউ বিয়া কইরো না; ওই ফান্দে পইড় না
শোন আমার কথা ভাই ওই রাস্তা ধইরো না
আমিতো মরেছি তাই তোমায় বলি গো
হইয়ো না ছাদনা তলায় পাঠাবলি গো...

এখন আপনিই ভাবুন- কি করা উচিৎ।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০০৭ রাত ১২:৩৫
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৬

মুখোশ খুলে গেছে ও আয়না ভাঙ্গা শুরু হয়েছে!

image upload problem

বাংলাদেশে একসময় খুব জনপ্রিয় একটা পরিচয়-“আমি সুশীল”, “আমি নিরপেক্ষ”, “আমি কোনো দলের না”। এই পরিচয় ছিল আরামদায়ক, নিরাপদ, সম্মানজনক। এর... ...বাকিটুকু পড়ুন

×