somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগারদের জীবন

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা যারা বাংলাদেশে লেখালেখি করি, তারা মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরীহ মানুষ, যারা নিজের আনন্দে লেখালেখি করেন, নিজস্ব মতামত, ধ্যান ধারণা একে অন্যের সাথে শেয়ার করেন। রাস্ট্রর নিয়ম-নীতি বদলে দেয়া, মানচিত্র
বদলে দেয়া কিংবা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করেন না লেখকরা।

আমরা কারোর ধর্মচর্চায় বাধা দেইনা। বরং নিজের জ্ঞান-বুদ্ধি, লেখাপড়া ও চিন্তাশক্তির সমন্বয়ে করি এই লেখার মাঝে , যা কখনও কখনও রাষ্ট্র, সমাজ ও ধর্মের নামে লোক দেখানো মানুষদের দোষত্রুটি তুলে ধরে মাত্র।এই দেশের সাধারন মানুষের সুখ দুংখ সব কিছুই কিন্তু আমাদের লেখনীর খাতায় তুলে ধরা হয়।কেউ পত্রিকায়, কেউ ব্লগে কেউ ফেসবুকে লেখে কিন্তু সব লেখকরাই দেশের সাধারন মানুষের উন্নিতির দিক লক্ষ্যে রেখে লেখেন।

কিন্তু তাই বলে কি লেখকদের চাপাটি দিয়ে কুপিয়ে খুন করা হবে?

এই দেশে সন্তাসের জীবনে নিরাপত্তা আছে কিন্তু যারা সমাজ ও দেশে নিয়ে সারা জীবন লেখে যান তাদের জীবনের কোন নিরাপত্তা নেই।তাদেরকে রাস্তায় ফেলে কুপিয়ে মারলেও কেউ এগিয়ে আসে না।

বাহ সোনার বাংলাদেশে!!

এই দেশে বুদ্ধি জীবি দরকার নেই, বিবেকহীন জাতি আমরা।এই জাতি এর মাঝে বুদ্ধি জীবি দিয়ে কি হবে? যে জাতি এর কলমের থেকে চাপাটির জোর বেশি।

রাজনীতিকদের নেতাদের কে নিয়ে কিছুই লেখলে তাকে বানিয়ে দেওয়া হয় নাস্তিক। বাহ কত সুন্দর এই দেশের নিয়ম-নীতি!

যে কলম হাতে কিছু লেখবে তাকে রাস্তে ফেলে কুপিয়ে খুন করা হবে এই টাই আমাদের দেশের নিয়ম ।

একে একে আমরাই দেশকে মেধাশুন্য করছি।

আমাদের চাপাটির কত জোর বিবেকবান মানুষ গুলোকে দীপালোকে সবার সামনে মারতে একটুও দিধাবোধ করিনা ।।

বাহ বাহ........ মাঝে মাঝে গর্ব হয় এই দেশের মানুষ গুলো কে নিয়ে।

ইসলাম ধর্ম শান্তির ধর্ম কিন্তু আমার এই ধর্মের মানুষ গুলোর ভিতরে এত হিংসা কেন? এত দিধা কেন? কেন আমরা পারি না মানুষ হয়ে মানুষ কে ভালবাসতে?

কেউ ধর্ম না মানলে যুক্তি দিয়ে তাকে বুঝানোর দায়ত্বি আমাদের। তাছাড়া ইসলাম ধর্ম যে সত্য তা প্রমান সরুপ অনেক কিছুই আল্লাহপাক আমাদের মাঝে প্রেরন করছেন।কিন্তু কোথাও কি লেখা আছে কেউ ধর্ম না পালন করলে তাকে খুন করা হবে?

এবার আসুন পবিত্র কুরআনুল কারীম ও হাদিস শরীফ থেকে জীব হত্যা নিয়ে কিছু হাদিস জেনে আসি...

** নরহত্যার শাস্তি সম্পর্কে আল্লাহ
তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন,

"নরহত্যা বা পৃথিবীতে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন দুনিয়ার সমগ্র মানবগোষ্ঠীকে হত্যা করল।" (সূরা আল-
মায়িদা, আয়াত: ৩২)**

*রাসূল (স.) বলেছেন যে

"দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর
কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা।" (তিরমিযি)*

* "কিয়ামতের দিন মানুষের
মধ্যে সর্বপ্রথম যে মোকদ্দমার
ফয়সালা হবে, তাহলো রক্তপাত (হত্যা)
সম্পর্কিত।" (বুখারি ও মুসলিম)*

* "একজন প্রকৃত মুমিন তার দ্বীনের
ব্যাপারে পূর্ণ প্রশান্ত থাকে,
যে পর্যন্ত সে অবৈধ হত্যায় লিপ্ত
না হয়।" (বুখারি)*

এমন হাদিস আরো অনেক আছে কিন্তু কোথাও লেখা নেই কেউ ধর্ম পালন না করবে তাকে হত্যা করা হবে?

তাহলে কেন ব্লগার ‪#‎অভিজিৎ‬ কেন খুন করা হল?

দেশের আইন কি সন্তাসের হাতে?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×