আমার একটা বন্ধু ইসলামিক আইন পছন্দ করেনা কারন এই আইনগুলো নাকি অনেক নির্মম। আবার আমার সেই বন্ধুই ভারতের দামিনী, বাংলাদেশের ডাঃ সাজিয়া সহ অন্যান্য ধর্ষিতাদের ধর্ষনকারিদেরকে পেলে খুন করবে বলে প্রতিজ্ঞা করেছে। ইসলামের কঠিন বা নির্মম আইনকে যে ঘৃণা করে সেই আবার ইসলামের আইনকে নিজের হাতে বাস্তবায়ন করতে চাচ্ছে দেখে বেশ অবাক হলাম। আমরা যারা ইসলামের আইনকে অনেক নির্মম মনে করি তারা আসলে না জেনেই হয়ত মনে করি। আমি কোন ইসলামিক আইন বিশেষজ্ঞ না। কিন্তু ইসলাম সম্পর্কে যতটুকু জানি তাতে আমি মনে করি ইসলামিক আইনগুলি অনেক বেশী যুক্তিযুক্ত। ব্যপারটা আমি বাস্তবতার সাথে আমার যতটুকু জ্ঞান আছে তা দিয়ে বিশ্লেষণ করে বুঝেছি যে, আমাদের সমাজে শান্তির ফিরিয়ে আনার জন্য ইসলামের আইনের বিকল্প নেই।
আমি একটা উদাহরণ দিয়ে আমার উপলব্ধিটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমাদের সমাজ ইসলামিক সমাজ। আপনার বাড়িতে কেউ একজন চুরি করেছে। আপনি তাকে ধরতে পরেননি। আপনি নিকটস্থ থানায় অভিযোগ করলেন। থানার কর্তাবাবু আপনার কাছ থেকে ঘুষ নিবেনা কারণ এটা ইসলামিকরাষ্ট্র। এখানে অর্থের সুষম বণ্টনের কারনেরাষ্ট্র কর্তাবাবুকে তার চাহিদা মত বেতন দিতে পারছে। তাছাড়া কেউই যখন ঘুষ নেয়না তখন কর্তাবাবুকে আপনি ঘুষ দিবেনওনা। আর ঘুষ দিয়েছেন, প্রমাণ হলেতো আপনি নিজেই জেলে যাবেন আর কর্তাবাবুও সাসপেন্ড হবে। যাইহোক পুলিশ গুরুত্বসহকারে আপনার অভিযোগ গ্রহণ করলেন। এবার দ্রুত তদন্তের পালা। দেশ ইসলামিকরাষ্ট্র সুতরাং মামলার এত বেশী জটলা নেই। পুলিশ তার যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করে চোরকে গ্রেফতার করল। তার কাছে চুরি হওয়া জিনিসপত্রও পাওয়া গেল। আসামিকে পাঠানো হল কোর্টে। এটা ইসলামিক রাষ্টের বিচার কার্যালয় এখানে কোন মতলববাজ উকিলের প্রয়োজন নেই। আপনি আপনার অভিযোগ করবেন, আসামি তার পক্ষের যুক্তি দিবে। আপনার অভিযোগ সত্য প্রমাণিত হল। এবার আসামি বলল তার খাবার কিছু ছিলনা তাই সে চুরি করেছে। খাবার থাকবে না কেন? এটা তো ইসলামিক অর্থব্যবস্থার দেশ। এখানে সম্পদের সুষম বন্টন হয়। নিয়মিত রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মাল, যাকাত সবই জমা হয়। রাষ্ট্রেতো কোন বেকার থাকার কোন সু্যোগ নেই। তারপরও যেহেতু এই লোক বেকার সেহেতু এই লোক হয় অলস অথবা এটা দেশের সমস্যা। আপনার চুরি হওয়া মাল এবং ক্ষতিপূরণ রাষ্ট্রের পক্ষথেকে দেওয়া হবে। আর বেকার চোরকে তার যোগ্যতা অনুযায়ী রাষ্ট্র চাকরি দিতে বাধ্য থাকিবে। না দিতে পারলে তার ভরণপোষণের দায়িত্ব রাষ্ট্রের। যাই হোক এই ঘটনার কিছুদিন পরে দেখা গেল যে এই ব্যটা আবার চুরি অথবা এবার ছিনতাই অথবা ডাকাতি করে ধরা খাইছে। এবারও একই কারন দেখাচ্ছে যে অভাবে তার স্বভাব নষ্ট হয়েছে। কিন্তু তোমাকে তো চাকরি দেওয়াই হয়েছে। স্যার আমার ওই চাকরি ভাল লাগে না অথবা আমাকে ওই ফার্ম থেকে বের করে দেওয়া হয়েছে। বিচারকের লোক গিয়ে দেখল ওই চোর ওখানেও চুরি করেছে অথবা ২০দিনের মাঝে পাঁচ দিন অনুপস্থিত অথবা মারামারি করে অন্য একজনকে আহত করে পালিয়েছে। তো এখন আপনিই যদি মাননীয় বিচারক হয়ে থাকেন তবে আপনি বলেন এই লোক কি অভাবের চোর নাকি স্বভাবের চোর? এবার আপনি তার কি বিচার করবেন? তাকে কি শাস্তি দিবেন?
আরেকটা ঘটনা বলি। আপনার আদরের ছোট বোন। যে প্রতিদিন বায়না করে তাকে চিপস অথবা চকলেট এনে দেওয়ার জন্য। যে আপনাদের পুরো পরিবারের চোখের মণি। যে এতটুকু কষ্ট পেলে আপনাদের সবার কষ্ট হয়। তাকে নিয়ে আপনি কত স্বপ্ন দেখেন, খুকী একদিন অনেক বড় হবে, অনেক বড় শিক্ষিত হবে। ডাক্তার হয়ে মানুষের সেবা করবে, আপনাদের সম্মান বাড়াবে। সেই আদরের ছোট বোন কলেজে যাওয়ার পথে দামিনীর মত নির্মমতার শিকার হল। অথবা ডাঃসাজিদার মত কর্মস্থলে পশুদের হিংস্রতার কবলে পড়ে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু বরন করল। তখন আপনি বিচারক হিসেবে এই মানুষরূপি জানোয়ার গুলোকে কি শাস্তি দিবেন?
আমি জানি আপনারা বিচারক হিসেবে এই দুই অপরাদের শাস্তি কি দিবেন। কারন কিছু কিছু ক্ষেত্রে পৃথিবীর সকল মানুষের চিন্তার সমন্বয় আছে। কিন্তু আপনি শাস্তি দিলেই কি এই সকল অন্যায় সমাজ থেকে চলে যাবে? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে এই সমস্ত ঘটনার পুনরাবৃত্তি আর হবে না। কিন্তু ইসলাম আপনাকে গ্যারান্টি দিতে পারবে যে তার আইন যদি আপনারা যথাযথ প্রয়োগ করেন তবে এই ঘটনাগুলো দিনে দিনে এমনভাবে কমে যাবে যে আপনার ভবিষ্যত প্রজন্মকে এই ঘটনাগুলো জানাতে হলে আপনাকে ইতিহাস ঘেঁটে বেরকরে দেখাতে হবে।
কি এমন পাওয়ার আছে ইসলামের কাছে যে সমাজ এভাবে আমূল পরিবর্তন হয়ে যাবে? এই পাওয়ার সঠিকভাবে ব্যাখ্যা করতে হলে অনেক বড় জ্ঞানী এবং অনেক বড় আলোচনা দরকার। আমি যেহেতু জ্ঞানের দিক থেকে অনেক ছোট আর আলোচনার সীমানাও অনেক কম জানিনা সঠিকভাবে করতে পারবকিনা। তবে চেষ্টা করছি। ভুল হলে আল্লাহ্ আমাকে ক্ষমা কর। আর আপনারাও ধরিয়ে দিবেন প্লিজ। প্রথমে আমি ইসলামী সমাজ ব্যবস্থার স্বরূপ ব্যখ্যা করার চেষ্টা করছি। ইসলামিক সমাজ বা রাষ্ট্র হচ্ছে এমন একটা রাষ্ট্র যেই রাষ্ট্রের প্রতিটা আইন(নিয়মকানুন) কোরআন এবং হাদিসের আলোকে পরিচালিত হবে। এখন অনেকেই বলতে পারেন বিশেষ করে যাদের কোরআন হাদিস সম্পর্কে সঠিক ধারণা নেই যে ইসলামিক রাষ্ট্রে মনে হয় আবার উটের গাড়ী চলবে, পুলিশের পোশাক হবে লম্বা জুব্বা, হাতে থাকবে তলোয়ার, নারীরা সব ঘরের মধ্যে থাকবে। তাদের অবস্থা এমন হবে যে অন্য কেউ দরজায় নক করতে করতে মরে গেলেও দরজা খোলাতো দূরের কথা কণ্ঠ দিয়ে একটা কথাও বের হবে না কারণ পরপুরুষ যদি এই কন্ঠের আওয়াজ পায় তবে এই কণ্ঠ কেটে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা এমন ভাবেন তাদের আমি বলব আপনাদের ইসলাম সম্পর্কে নূন্যতম ধারণাও নেই। হয় আপনি ইসলাম সম্পর্কে কিছুই জানেননা অথবা আপনি ইসলাম শিখেছেন চরম ইসলাম বিদ্বেষী কারো কাছ থেকে। এই ক্ষেত্রে আমি আমার পরিচিত একজনের প্রসঙ্গে বলতে পারি। উনি মাঝে মাঝে ইসলামের অনেক ব্যপার নিয়ে তার অসন্তোষের কথা বলে। আমিতো আর ইসলামের সবকিছু জানিনা। নিজের বুদ্ধি বিচার দিয়ে উনার অভিযোগ চিন্তা করে যখন মনে হয় এমন হতে পারে না। জানতে চাই,আপনি কোন আয়াতে অথবা কিভাবে জেনেছেন? তখন বলে ড. হুমায়ূন আজাদের ‘পাক সার জমিন সাদ বাদ'বই তে পেয়েছি। অথবা ওই হুজুর বলেছে। যাঁদের নাম বলে তাদের অনেককে আমি চিনিনা। বা চিনলেও ওদের আমি ইসলামের চরম অপমানকারি হিসেবে জানি। এখন কি করব বলুন তো? হাসব না কাঁদব? পাঠকের উদ্দেশ্যে বলি; ইসলামের একমাত্র উৎস হচ্ছে কোরআন এবং হাদিস তবে হাদিসের কিছু অংশ আছে নকল। সেটা চেনার জন্য আমাদের অবশ্যই অনেক জ্ঞানী হতে হবে অথবা জ্ঞানীর কাছে যেতে হবে।
ইসলামী সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা। এর জন্য সকল মানুষের অধিকার নিশ্চিত করা, সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করা, সমাজের সকল স্তরের মানুষের মৌলিক চাহিদা পূরন এবং যোগ্যতা অনুযায়ী সম্মান নিশ্চিত করা।
এইত হল ইসলামিক সমাজের রূপ। ইসলামি সমাজ আমার দৃষ্টিতে আল্লাহ্র পক্ষ থেকে মানুষের জন্য এই দুনিয়াতে সবচেয়ে বড় উপহার। আর এই উপহার তিনি সেই জাতীকে দিবে যাদের শাষকগুষ্টি হবে তাদের মাঝে সবচেয়ে বড় আল্লাহ্ভীতু, যারা প্রতিটা কর্মে অনুভব করবে আল্লাহ্ তাকে দেখতেছে। কোন পাপ করলে পরকালে শাস্তি পেতে হবে। পুণ্য কাজ করলে পুরস্কিত করা হবে।
এখন এই ধরনের লোকেরা যদি সমাজের ভার নেয় এবং কোরআনের আইন যথাযথ ভাবে বাস্তবায়ন করে তবে সমাজে কোন অভাব থাকবে না। পৃথিবীর কোন অর্থনীতিবিদ বলবে না যে সমাজে বা দেশে অভাবের কারন সম্পদের স্বল্পতা। বরং সবাই বলে সম্পদের যথাযথ ব্যবহার এবং সুষম বণ্টনই দেশ ধনী বা গরিব হওয়ার মূল কারণ। সমাজে যদি অভাবই না থাকে তবে আমরা সরকারি খরচে পড়ালেখা করতে পারব। যেহেতু ঘুষের কোন কারবার নেই তাহলে আমরা আমদের যোগ্যতা অনুযায়ী সহজেই চাকরি পাব। চাকরি পেলে আমারতো ভাই চুরি করার প্রয়োজন নেই। আমার সুন্দর একটা চাকরী আছে তাহলে আমারতো আর বিয়ে করতেও কোন সমস্যা নেই। বিয়ে যেহেতু করলাম আপনার বোন রাস্তা দিয়ে ভদ্রভাবে মানুষের মত চলে যাবে(কোন আবেদনময়ী আপ্সরি হয়ে না) আমি তাকে কেন বিরক্ত করতে যাব? এখানে একটা ব্যাপার স্পষ্ট করা দরকার, পর্দার ব্যাপারে অনেককে বলতে শুনেছি আমি কেন নিজেকে ডাকব? এই জন্য ডাকবেন যে আমার যে বৌটা আছে সে আপনার মত অত সুন্দরি না। অথবা আমার বোনের যে স্বামীটা আছে সে আপনার মত এত সুদর্শন না।এখন আপনি যদি আপনার এই আবেদনময়ী কায়া আমাকে বারবার দেখিয়ে চলে যান, তারউপর মুন্নি, শিলারাতো আছেই, আমি কতদিন নিজেকে সামলিয়ে চলব বলেন? অথবা আপনার সেই পুরুষ দীপ্ত শরীর যাহা আমার বোনের স্বামীর নেই। সেটা যদি বার বার আপনি বুক ফুলিয়ে, বাহুর মাসল দেখিয়ে আমার বোনকে বার বার কাছে টানার চেষ্টা করেন সেতো আপনার কাছে যেতে চাইবেই। যাই হোক, আমরা এই সব চিন্তা করি কেন? আমাদেরতো ইসলামিক সমাজ। এখানে কেউই কাউকে এই রকমভাবে আকর্ষণ করে না। তাই আপনার বোন কে কখনো কেউ ওরকম হিংস্র আক্রমণ করবে না। কিন্তু যদি করে? করলেতো অবশ্যই তাকে কঠিন সাজা পেতে হবে। সাজাতো পৃথিবীর সবখানেই দেয় তবে সবাই কেন বলে ইসলামিক পদ্দতিতে সাজা দিলে সেটাও কল্যাণ বয়ে আনবে। ইসলামিক সাজার উদ্দ্যেশ্য আর বাংলাদেশের অসৎ পুলিশ আর উকিলের উদ্দেশ্য এক না। অর্থাৎ অপরাধ হলেই পকেটে কাঁড়ি কাঁড়ি টাকা আসবে। সুতরাং অপরাদ তুমি জন্মবৃদ্ধি করণ পদ্দতি অবলম্বন কর। প্রকৃতপক্ষে ইসলামিক পদ্দতিতে কোন অপরাদের শাস্তি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ওই অপরাধের মূল উৎপাটন করা। কয়েক দিন আগে ফেইসবুকে একটা ছবি দেখেছি। যেখানে এক যুবক দেখতেও যথেষ্ট সুদর্শন, তাকে হাজার হাজার জনতার চোখের সামনে শাস্তি দেওয়া হচ্ছে। দেখে আমার কাছে খুবই খারাপ লেগেছে। প্রায় কয়েক দিন ওই ছবি মনের পর্দায় ভেসেছে। কিন্তু বাস্তবতা চিন্তা করলে এই ভাবে শাস্তি দেওয়াই ঠিক। কারণ যারা বাস্তবে এই শাস্তি দেখেছে অথবা টিভির পর্দায় অথবা পত্রিকার পাতায় দেখেছে তাদের মাঝে যদি কোন হিংস্রতা থাকে অথবা কুমতলব থাকে তবে তা চিরতরে মারা যাবে। আমরা মনোবিজ্ঞানের কল্যাণে জানি যে মানুষের ভাল এবং খারাপ কাজ উভই নিজেদের মাঝে লালন করার ফসল।
এখন কথা হচ্ছে এই আইনের অপ্রয়োগ হওয়ার ব্যাপারে। আমি এজন্যই বলেছি এই সমাজ বাস্তবায়ন আমাদের কাজ নয় এটা আল্লাহ্র পক্ষ্য থেকে বান্দার জন্য বিশেষ নেয়ামত। উনি যেই জাতিকে যোগ্য মনে করবে তাদের এই আইন বাস্তবায়ন করার জন্য তৌফীক দিবেন বলে আমার বিশ্বাস। তাহলে আমরা কি করব? আমরা এই উপহার পাওয়ার জন্য আমাদের নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তবেই আমার বোন আর লাঞ্ছিত হবে না। আমারা কেউ কখনো খাওয়ার কষ্টে অন্যায় করবনা, অথবা নিজেকে এই পৃথিবীতে আগমনের জন্য অভিশাপ দিব না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




