প্রিয় নীলিমা,
কত রাত চেয়ে দেখেছি তোমায়,
কত দুপুর বৃষ্টিতে ভিজেছি,
কত সন্ধ্যায় গোধূলি লগ্ন দেখেছি।
শুধু ছুঁতে চেয়েছি একবার,
একান্ত আপন করে।
কৈশোরের দুরন্তপনায়,
অথবা শিশির ঝরা সকালে।
কিন্তু তুমি ধরা দাওনি।
দিগন্ত ধরার জন্য,
যতবারই হাত বাড়িয়েছি,
তুমি ততই দূরে সরে গেছো।
প্রিয় অনন্যা,
এখনো মাঝে মাঝে,
পথে-ঘাটে, ব্যাস্ততার অবসরে,
পরিচিত আর অপরিচিতের ভিড়ে,
তোমার সাথে দেখা হয়।
তখন কেন জানিনা,
শুধু নীলিমার কথাই মনে হয়।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



